শিরোনাম
◈ বিশ্বকাপ দেখতে ফুটবল সমর্থকদের জন্য ভিসা নিয়ে বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র ◈ কারা কিভাবে পাবেন সবার আগে প্রবাসী কার্ড, যেসব সুবিধা থাকবে ◈ ‘গুলিতে স্ত্রী নিহত’ মামলা ভুয়া, তদন্তে বাদীর স্বীকারোক্তি, শেখ হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ ◈ দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম ◈ অনলাইন জুয়ার ভয়ংকর ফাঁদ ◈ ইংল্যান্ড জাতীয় দ‌লের নির্বাচক হলেন অস্ট্রেলিয়ান মার্কাস নর্থ ◈ বিক্রয় ডট কম কিনে নিল নাইজেরিয়ার অনলাইন মার্কেটপ্লেস ‘জিজি’ ◈ ৬৭ পয়সা কেজি দরে বিক্রি: ক্ষোভে নিজের চাষ করা সব পেঁয়াজ পুড়িয়ে দিলেন যুবক ◈ জ্বালানি খাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ‘ঐতিহাসিক অগ্রগতি’ ◈ গিটার বাজিয়ে গান গেয়ে শিল্পী সেজে ৭ মাদকসেবীকে ধরলো শাহবাগ পুলিশ (ভিডিও)

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২০, ০২:০৫ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২০, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশে কোভিড-১৯ ভ্যাকসিনের পরীক্ষা হবে কিনা তা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের উপর নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

তাপসী রাবেয়া : [২] জাহিদ মালেক আরও বলেন, কোভিড-১৯ ভ্যাকসিন বাংলাদেশে পরীক্ষা করতে দেওয়া হবে কিনা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

[৩] বুধবার সরকারি ক্রয়-সংক্রান্ত কমিটির (পারচেজ) ভার্চুয়াল মিটিংয়ে তিনি এ কথা বলেন।

[৪] স্বাস্থ্যমন্ত্রী বলেন, চীনের একটি কোম্পানি কোভিড ভ্যাকসিন আবিষ্কার করেছে বলে দাবি করেছে। তারা বাংলাদেশে সেই টিকা প্রয়োগ করার প্রস্তাব দিয়েছে। এছাড়া, আমেরিকার দুটি কোম্পানিও বাংলাদেশে তাদের উদ্ভাবিত টিকা পরীক্ষার প্রস্তাব দিয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।

[৫] সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, টিকা কিনতে আগাম যে টাকা দিতে হবে তার জন্য অর্থ মন্ত্রণালয় প্রস্তুত আছে। সম্পাদনা: রায়হান রাজীব, বাশার নূরু

  • সর্বশেষ
  • জনপ্রিয়