শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০৬:২১ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেসবুক পোস্টকে ঘিরে রণক্ষেত্র বেঙ্গালুরু, দফায় দফায় সংঘর্ষ, পুলিশের গুলিতে নিহত ৩

মহসীন কবির : [২] ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বেঙ্গালুরুর কাভাল বীরসান্দ্রা এলাকা। দফায় দফায় সংঘর্ষে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে তিন জনের। সংঘর্ষে আহত হয়েছেন ৬০ পুলিশকর্মী। এই ঘটনায়  এখনও পর্যন্ত ১১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আনন্দবাজার

[৩] ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। কংগ্রেস বিধায়ক শ্রীনিবাস মূর্তির ভাইপো নবীন ফেসবুকে একটি পোস্ট করেছিলেন। অভিযোগ, সেই পোস্টটি আপত্তিকর। পোস্টটি ছড়িয়ে পড়তেই হাজার খানেক লোক বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযোগ, এর পরই বিক্ষোভকারীরা বিধায়কের বাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে থাকেন। বাড়ির সামনে রাখা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন তাঁরা। বিধায়করের বাড়ির রক্ষীকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

[৪] যে সময় এই ঘটনাটা ঘটে সে সময় বিধায়ক বাড়িতে ছিলেন না। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডিজে হাল্লি ও কেজি হাল্লি থানার পুলিশ। অভিযোগ, পুলিশকে দেখামাত্রই বিক্ষোভকারীরা তাদের দিকে তেড়ে যান। পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে থাকেন বিক্ষোভকারীরা। অভিযোগ, থানায় গিয়েও হামলা চালান বিক্ষোভকারীরা। পুলিশকর্মীদের মারধর, এমনকি গাড়িতেও আগুন ধরিয়ে দেন তাঁরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়