শিরোনাম
◈ আরও ছয়জনের মৃত্যু হাম উপসর্গে ◈ দুই দিন পরই আবার বাড়ল স্বর্ণের দাম ◈ শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ◈ বৃহস্পতিবার রাত থেকে ২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে ডেসকোর প্রি-পেইড মিটার রিচার্জ, প্রযোজ্য যাদের জন্য ◈ ডিসেম্বরে পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি চূড়ান্ত হবে, জানুয়ারিতে পাবেন বাড়তি বেতন ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে চাপে বাংলাদেশের এভিয়েশন খাত, ঝুঁকিতে ফ্লাইট ও প্রবাসী যাত্রী পরিবহন ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের আবেদন ৮৪ লাখ, আসন মাত্র ৩৪ হাজার ◈ সাভারে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়কে সংঘর্ষ ও অগ্নিসংযোগ ◈ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় ডেমোক্র্যাটদের, সিনেটের নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের রিপাবলিকান পার্টি ◈ মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ, ৪ জ‌নের মৃত‌্যু

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০৩:০৬ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বে টানা ২৭ দিন ২ লাখ করে কোভিড রোগী শানাক্ত

ডেস্ক রিপোর্ট : জুলাইয়ের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত টানা ২৭ দিন দুই লাখের বেশি করে মানুষ নভেল করোনাভাইরাসে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী বুধবার সকাল আটটা পর্যন্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫ লাখ ১৪ হাজার ১৬ জন। দেশ রূপান্তর

নতুন এই রোগটি থেকে সুস্থ হয়েছেন ১ কোটি ৩৪ লাখ ৩৪ হাজার ৩৬৭ জন। বিপরীতে মারা গেছেন ৭ লাখ ৪৫ হাজার ৬৮৭ জন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৫৩ লাখ ৫ হাজার ৯৫৭ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৬৭ হাজার ৭৪৯ জন। সুস্থ ২৭ লাখ ৫৫ হাজার ৩৪৮ জন।

ব্রাজিলে ১ লাখ ৩ হাজার ৯৯ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৩১ লাখ ১২ হাজার ৩৯৩ জন। সুস্থ ২১ লাখ ৪৩ হাজার ১২৪ জন।

২১০ মিলিয়ন মানুষের দেশটিতে মে মাসের শেষ দিক থেকে গড়ে প্রতিদিন প্রায় ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

তিন নম্বরে থাকা ভারতে প্রায় প্রতিদিন রোগী বাড়ছে। দেশটিতে মোট ২৩ লাখ ২৮ হাজার ৪০৫ জন কভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন, মৃত্যু ৪৬ হাজার ১৮৮ জনের।

করোনা ‘প্রতিরোধী’ ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয়া রাশিয়ায় এখন পর্যন্ত ৮ লাখ ৯৭ হাজার ৫৯৯ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৫ হাজার ১৩১ জন।

পাঁচ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকায় ৫ লাখ ৬৬ হাজার ১০৯ জন শনাক্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন ১০ হাজার ৭৫১ জন।

মেক্সিকোয় শনাক্ত রোগী প্রায় ৫ লাখ হলেও মৃত্যুতে অনেক উপরে দেশটি। এখন পর্যন্ত ৫৩ হাজার ৯২৯ জন মারা গেছেন সেখানে।

  • সর্বশেষ