শিরোনাম
◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০২:৫১ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্টুয়ার্ট ব্রডকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করলেন বাবা ক্রিস ব্রড

স্পোর্টস ডেস্ক : [২] অসদাচারণে আইসিসির 'কোড অফ কন্ডাক্ট’ ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন স্টুয়ার্ট ব্রড। পাকিস্তানের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে সিরিজের প্রথম টেস্ট চলার সময় ২.৫ ধারা ভেঙেছেন ইংলিশ এই পেসার।

[৩] ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে ব্রডকে। এছাড়া একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ইংলিশ এই পেসার। ব্রডকে এই শাস্তি দিয়েছেন, ম্যাচ রেফারি ক্রিস ব্রড, যিনি তার বাবা।

[৪] নিজের দোষ স্বীকার করে নিয়েছেন বলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এর আগে অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলবোরো ও রিচার্ড ইলিংওর্থের সঙ্গে টিভি আম্পায়ার মাইকেল গফ ও চতুর্থ আম্পায়ার স্টিভ ও’শনেসি ব্রডের বিরুদ্ধে এই অভিযোগ এনেছিলেন।

[৫] কোভিড-১৯ এর কারণে নতুন প্লেয়িং কন্ডিশনে নিরপেক্ষ ম্যাচ অফিশিয়ালের বদলে স্থানীয় অফিশিয়ালকে দায়িত্ব পালনের অনুমতি দিয়েছে আইসিসি। যে কারণে ইংল্যান্ডের সিরিজে স্থানীয় আম্পায়ারদের সঙ্গে ম্যাচ রেফারির দায়িত্বে আছেন ক্রিস ব্রড।

[৬] ওল্ড ট্রাফোর্ড টেস্ট চলাকালীন সময়ে পাকিস্তানের ইয়াসির শাহকে আউট করার পর অনপুযুক্ত ভাষা ব্যবহার করেছিলেন ব্রড, যা লেভেল ওয়ান পর্যায়ের অপরাধের মধ্যে পড়ে। এ অপরাধের সর্বোচ্চ শাস্তি ভর্ৎসনা, ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ও দুটি ডিমেরিট পয়েন্ট।

[৭] আইসসির ধারা ২.৫ এ বলা আছে, 'আন্তর্জাতিক ম্যাচে কোনো ক্রিকেটার, সাপোর্ট স্টাফকে কোনও রকমের ভাষা, কাজ বা অঙ্গভঙ্গী দেখানো, যা আক্রমণাত্মক প্রতিক্রিয়ার দিকে ঠেলতে পারে।

[৮] এই ডিমেরিট পয়েন্ট দিয়ে ২৪ মাসের সময়সীমায় ব্রডের ৩টি ডিমেরিট পয়েন্ট হলো। আর একটি ডিমেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট ম্যাচ, অথবা দুটি ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন ব্রড, যে ফরম্যাট আগে পড়বে। এর আগে শেষ দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ান্ডারার্সে চতুর্থ টেস্টে ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন ব্রড। তার আগের অপরাধ ছিল ২০১৮ সালে ট্রেন্টব্রিজে ভারতের বিপক্ষে। - ক্রিকফ্রেঞ্জি

  • সর্বশেষ
  • জনপ্রিয়