শিরোনাম
◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ১২:০৭ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কৃষ্ণাঙ্গ-ভারতীয় কমলা হ্যারিসকেই বেছে নিলেন বাইডেন

মিনহাজুল আবেদীন : [২] আসন্ন নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের রানিংমেট অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিসকেই বেছে নিলেন ডেমোক্র্যাটদলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। মঙ্গলবার রানিংমেট হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করলেন তিনি। এএফপি

[৩] নির্বাচনে রিপাবলিকানদলীয় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্ব›িদ্বতা হবে বাইডেন-কমলা জুটির। ওবামা প্রশাসনে দুই দফায় ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব সামলানো ৭৭ বছর বয়সী বাইডেন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার সময় জানিয়েছিলেন তার রানিংমেট হবেন একজন নারী। অনেক কাটাছেড়ার পর শেষ পর্যন্ত সংক্ষিপ্ত তালিকায় যে পাঁচ নারীর নাম ছিল, কমলা হ্যারিস ছিলেন শীর্ষে।

[৪] কৃষ্ণাঙ্গ ও ভারতীয় মিশ্র বর্ণের কমলা হ্যারিস (৫৫) মার্কিন সিনেটে প্রথম ভারতীয় বংশোদ্ভূত এবং দ্বিতীয় কৃষ্ণাঙ্গ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাবা কৃষ্ণাঙ্গ আমেরিকান ও মা ভারতীয়। প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ ও একইসঙ্গে ভারতীয় হিসেবে এই পদে তিনি মনোনীত হলেন। পার্সটুডে

[৫] ভাইস প্রেসিডেন্ট পদে মনোনীত হওয়ার পর কমলা হ্যারিস এক টুইট বার্তায় লিখেছেন, ‘জো বাইডেন আমেরিকার জনগণকে একীভূত করতে পারবেন কারণ তিনি আমাদের জন্য লড়াই করেই জীবন কাটিয়েছেন। এবং প্রেসিডেন্ট হিসেবে তিনি এমন একটি আমেরিকা তৈরি করবেন; যা আমাদের আদর্শ অনুসারে চলবে’।

[৬] বাইডেন কমলা হ্যারিসের নাম ঘোষণা করার পরপরই তাকে অভিনন্দন জানিয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিনটন থেকে শুরু করে গত নির্বাচনে ডেমোক্র্যাটদলীয় প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন এবং কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি। কমলার প্রতিদ্ব›দ্বীরাও তাকে অভিনন্দিত করেছেন। বিবিসি

  • সর্বশেষ