শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০৯:৩৪ সকাল
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. আসিফ নজরুল: বিএনপির লোকদের ভালো করে ধরেন!

ড. আসিফ নজরুল: টেকনাফের ওসি প্রদীপ নাকি আগে ছাত্রদল করতো। গুড এখন তাহলে ভালো করে তার বিচার করেন। এতো বছর ধরে যারা তাকে পুলিশে ভালো ভালো পোস্টিং দিয়েছিলো। তার অন্যায় আড়াল করে রেখেছিলো। এমনকি তাকে দেশের সেরা পুলিশ পদকে মনোনীত করেছিলো। তারাও বোধহয় ছাত্রদল বা বিএনপির লোক। এগুলোকে খুঁজে খুঁজে বের করে সবার শাস্তির ব্যবস্থা করেন। বিএনপির লোকেরা আপনাদের আমলে এতো বড় বড় অন্যায় করে চলেছে। আহারে, প্রদীপের সব গডফাদার আর সহযোগীদের ধরে চরম একটা শিক্ষা দেন।

নির্বাচিত মন্তব্য : [১] আব্দুল গাফ্ফার : ব্যাটারির দোষে থাপ্পড় খাচ্ছে রিমোর্ট। অথচ ব্যাটারির কারণেই রিমোর্ট আজ দোষী। দেশে সম্রাট, খালেদ, পাপিয়া,পাপুল, সাহেদ, ইয়াবা বদি এবং ওসি প্রদীপদের মানুষ গালি দিচ্ছে। অথচ একবারও আমরা ভাবছি না অথবা ভাবছেন না যে, এই প্রোডাক্টগুলো কারা সৃষ্টি করে। তাই রিমোর্টকে থাপ্পর নয়, ব্যাটারির চার্জ ঠিক করুন।

[২] সাদী মাহমুদ : আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন। ব্যাটারিতে সমস্যা থাকলে রিমোর্টে থাপ্পর দিয়ে লাভ নেই। রিমোটে থাপ্পর দিয়েই রির্মোট ঠিক করা হয়।

[৩] মাহমুদ হাসান মুন্না : পৃথিবীর অন্যান্য জাতি যখন এগিয়ে যাচ্ছে। আমরা তখন নিজেদের মধ্যে লড়াই করে মরতেছি। লজ্জা আর লজ্জা। আমি বিদেশে কাজ করি। আর যখন কোনো ইউরোপীয়ান বা আমেরিকান বা আরব দেশের মানুষ জিজ্ঞেস করে তুমি কোথায় থেকে এসেছ। নিজ দেশের নাম বললে তদের চোখে ঘৃণার প্রকাশ স্পষ্ট হয়ে উঠে। বাংলাদেশে থাকলে কখনও বুঝতে পারবেন না। যে আমারা পৃথিবীর সবচেয়ে তুচ্ছ জাতির মধ্যে একটা। এটা বাস্তবতা। কারণ পুরা জাতি যে মাইন্ডসেট নিয়ে চলে প্রতিনিয়ত আমরা সুযোগ পেলেই অন্যের ক্ষতি করি বাটপারি, অপরাধ এগুলো রক্তে মিশে গেছে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়