শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০১:১৩ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে  যানযট নিরসনে সড়কে ভ্রাম্যমাণ আদালতের  অভিযান

আব্দুল্লাহ আল আমীন:[২] ময়মনসিংহে স্বাস্থ্যবিধি না মানায়, লাইসেন্সবিহীন গাড়ি চালানো ও পরিবহনে  অতিরিক্ত যাত্রী বহনের অপরাধের দায়ে ১৫ মামলায় ৮৯০০ টাকা জরিমান আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] ১১ই আগষ্ট মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত সড়ক পরিবহন আইন-২০১৮ অনুসারে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ময়মনসিংহ নগরীর চায়না মোড় এলাকায় তিনি এই অভিযান পরিচালিত হয়।

[৪] ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, সড়ক ও ট্রাফিক আইন অমান্য করে করোনা প্রতিরোধকালীন সড়কে চলাচলকারী সিএনজি ও অটো মাত্রারিক্ত যাত্রী বহন করছে। একই সাথে অতিরিক্ত ভাড়া আদায় করছে যাত্রীদের কাছ থেকে।

[৫] এ সব ঘটনায় প্রতিদিন চালক ও যাত্রীদের মাঝে বিরোধসহ অতিরিক্ত যাত্রী বহনের ঘটনায় সড়ক দুর্ঘটনা ক্রমেই বেড়ে চলছে। তাই জেলা প্রশাসনের উদ্যোগে সড়ক পরিবহন আইন-২০১৮ সঠিকভাবে বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এম সাজ্জাদুল হাসান । এ অভিযান অব্যাহত থাকবে । সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়