শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২০, ০১:১৫ রাত
আপডেট : ১২ আগস্ট, ২০২০, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অর্থনীতিবিদরা বলছেন, প্রকৃত চিত্র হলো বৈষম্য বৃদ্ধি ও আয় কমেছে

বিশ্বজিৎ দত্ত: [২] বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মঙ্গলবার জানিয়েছে বাংলাদেশের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়ে বার্ষিক ২০৬৪ ডলার হয়েছে। টাকার যার পরিমাণ ১৭৫৫০৮ টাকা। গত বছর বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ১৯০৯ ডলার।

[৩] পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহম্মদ তাজুল ইসলাম জানান, এটি মার্চ পর্যন্ত অর্থনীতির ট্রেন্ডগুলো নিয়ে করা হয়েছে। গত বছর জিডিপির হার কমলেও মোট জিডিপি বেড়েছে এই হিসাবে আয় বেড়েছে। তবে তিনি বলেন আয়ের সঙ্গে বৈষম্য বেড়েছে।

[৪] অর্থমন্ত্রণালয়ের বাজেট তথ্য বলছে, গত বছর জিডিপি ২৮ লাখ ৮৫ হাজার কোটি টাকা থেকে কিমিয়ে ২৮ লাখ ৫ হাজার কোটি টাকা হয়েছে। তবে ২০২০ সালে মোট জিডিপি ৩১ হাজার ৭১ হাজার কোটি টাকা ধরা হয়েছে।

[৫] ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার তথ্যে বলা হয়েছে ভারতের মাথাপিছু আয় আগের ১ লাখ ৫২ হাজার কোটি রুপি থেকে কমে ১ লাখ ৪৩ হাজার কোটি টাকা হয়েছে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা।

[৬] এই হিসাবে বাংলাদেশের মানুষের আয় এখন ভারতের চেয়েও ১০ হাজার কোটি টাকা বেশি।

[৭] সিপিডির হিসাবে দেশে দারিদ্রের হার বেড়েছে বর্তমানে মোট জনসংখ্যার ৩৫ শতাংশ দারিদ্র। এই সময়ে ধনীদের আয়ের সঙ্গে দরিদ্রদের বৈষম্য বাড়ছে ১৬ শতাংশ।দেশের মোট সম্পদের ৭৫ শতাংশই এখন ২৫ ভাগ মানুষের হাতে।

[৮] অর্থনীতিবিদ ড.আহসান এইচ মনসুর বলেন সরকার যাই বলুক আমাদের হিসাব মানুষের আয় কমেছে। পরিসংখ্যান ব্যুরোর এই তথ্য মানুষের প্রকৃত আয়কে প্রকাশ করেনি।

  • সর্বশেষ