শিরোনাম
◈ ‘আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব’, রাহুলকে হিমন্ত ◈ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ব্যবসায় নামতে চায় টিসিবি ◈ অল্প সময়ে বেশি ফলন, কৃষকের আগ্রহ বাড়ছে মুড়িকাটা পেঁয়াজে ◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি ◈ মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট নিয়ে যে নতুন সিদ্ধান্ত ◈ এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ ◈ জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতি নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি ◈ মেসি জাদুতে জয়, চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ১১:২৭ দুপুর
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ১১:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিকেএসপিতে শুরু হচ্ছে ক্যাম্প, অনূর্ধ্ব-১৯ দলে সিলেটের ৫ তরুণ

রাহুল রাজ: [২] বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনূর্ধ্ব-১৯ দলের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে। তিনটি গ্রæপে ৪৫ জন ক্রিকেটারকে ডাকা হয়েছে প্রাথমিক দলে। তাদেরকে নিয়ে আবাসিক ক্যাম্প শুরু হচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে।

[৩] আগামি ২৩ আগস্ট থেকে শুরু হওয়া ক্যাম্প চলবে ১৮ সেপ্টেম্বর। তিনটি গ্রæপের প্রতিটি গ্রæপে ১৫ জন করে ক্রিকেটার আছেন। ক্যাম্পে যোগ দেওয়ার আগে বোর্ডের উদ্যোগে সব ক্রিকেটারের করোনা টেস্ট করা হবে। যারা নেগেটিভ আসবেন তারা যোগ দেবেন ক্যাম্পে। পজিটিভরা থাকবেন আইসোলেশনে।

[৪] ফিটনেস দিয়ে শুরু হবে আবাসিক ক্যাম্প। শেষ হবে স্কিল ট্রেনিং দিয়ে। ক্যাম্পের শেষ ৮টি প্রস্তুুতি মূলক ম্যাচ খেলবেন এসব তরুণ ক্রিকেটাররা। ৪৫ সদস্যের স্কোয়াডে সিলেট বিভাগ থেকে সুযোগ পেয়েছেন পাঁচজন তরুণ ক্রিকেটার। তারা হলেন, মহীউদ্দীন তারেক, রিহাদ খান, হৃদয় দেব, মুস্তাকিম মিয়া ও আবু বক্কর।

[৫] ৪৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড: মুশফিক হাসান, আরিফ আহমেদ, ফাহিম হাবিব, হাবিবুর রহমান, সানজিদুর রহমান, বায়েজিদ মিয়া, শাহরিয়াদ আলম, মুস্তাকিম মিয়া, আশিকুর রহমান, মহিউদ্দিন তারেক, আহসান হাবিব, নাঈমুর রহমান, আশরাফুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল হাসান, হাসিব হাওলাদার, অনিক চাকি, অনিক সরকার, ইমন আলী, মফিজুল ইসলাম, হৃদয় দেব, ফারদিন খান, ইফতেখার হোসেন, হাবিবুর রহমান, প্রান্তিক নওরোজ, গোলাম কিবরিয়া, মাহফুজুর রহমান, মোহাম্মদ জিল্লুর রহমান, আবু বকর আহমেদ, জাকারিয়া ইসলাম, আরাফাত ইসলাম, সাকিব শাহরিয়ার, সোহাগ আলী, মেহরাব হোসেন, আবদুল্লাহ আল মামুন, খালেদ হাসান, আইচ মোল্লাহ, সাগর আহমেদ, রিহাদ খান, সিয়াম আল সাকিব, শাহরিয়ার সাকিব, শাওন কাজী, মিজবাহ আহমেদ, মাকসুদুর রহমান, লিমন হোসেন ও মইনুল হাসান।

  • সর্বশেষ