শিরোনাম
◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার ◈ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ২১ ইউনিটের ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ ওমান প্রবাসীদের জন্য জরুরি খবর! ◈ বাংলাদেশে ই-বর্জ্য থেকে বছরে ৫০ কোটি ডলারের সম্পদ উদ্ধারের সুযোগ, ঝুঁকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, ম‌্যান‌চেস্টার ইউনাইটেড‌কে হারা‌লো অ‌্যাত‌লে‌তি‌কো মা‌দ্রিদ ◈ ময়মনসিংহে স্কুলে শিক্ষক–শিক্ষিকার মারামারির ভিডিও ভাইরাল, পরে যা জানা গেল ◈ ফরিদপুর মেডিকেলে প্রায় সাড়ে ২৩ কোটি টাকার সরকারি অর্থের অপচয়! ◈ ইয়ে‌মে‌নের নি‌র্দেশ, সৌদি আরবের আরামকো স্থাপনা খালি করো, রিয়াদে পাল্টা হামলা চালা‌নো হ‌বে ◈ বিশ্ববাজারে প্রতিযোগিতার চাপে দেশের পোশাকশিল্প: প্রবৃদ্ধির আড়ালে বাড়ছে ঝুঁকি

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ০৮:০০ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুশান্ত মামলায় রিয়াকে সমর্থন, রোষের মুখে আয়ুষ্মান খুরানা

মুসফিরাহ হাবীব: [২] বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর কারণ এখনও অজানা। তার মৃত্যুর তদন্তভার নিয়েছে সিবিআই। এই মৃত্যু মামলায় যখন মূল অভিযোগের তীর রিয়া চক্রবর্তীর দিকে, যখন সুশান্তের মৃত্যুর জন্য প্রায় গোটা ভারত দায়ী করছে রিয়াকে, ঠিক তখনই বলিউড অভিনেতা আয়ুষ্মান পাশে দাঁড়ালেন রিয়ার, সমর্থন করলেন তাকে!

[৩] সুশান্তকে নিয়ে করা রিয়ার পোস্টে ভগ্ন হৃদয়ের ইমোজি পোস্ট করেন আয়ুষ্মান খুরানা, আর এতেই নেটিজেনদের রোষের মুখে পড়েছেন অভিনেতা, ব্যাপক ট্রোলিং হয়েছে তাকে নিয়ে। বিতর্কের শুরু সেখান থেকেই।

[৪] সুশান্তর মৃত্যুর ঘটনায় আয়ুষ্মান খুরানা কেন এখনও পর্যন্ত মুখ খুলছেন না, কেন চুপ করে রয়েছেন, সুশান্তের অনুরাগীরা প্রশ্ন তুলেছেন। পাশাপাশি আয়ুষ্মানের স্ত্রী তাহিরা কাশ্যপ বলিউড ওয়াইভস ক্লাব নামে একটি সোশ্যাল মিডিয়া গ্রুপে জয়েন করার পর তাকে নিয়েও ব্যাপক ট্রোলিং শুরু হয়। নেটিজিনদের মধ্যে অনেকেই বলেছেন, আয়ুষ্মানের ছবি তারা ভালবাসেন। সত্যি ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয় তার ছবি।

[৫] কিন্তু বাস্তবে যখন সত্যি উন্মোচনের সময় এসেছে, তখন তিনি চুপ কেন?তাকেও বয়কট করা উচিত্‍। আবার কেউ বলেছেন, টাকার জন্য এরা অনেক নীচে নামতে পারে। বলিউডের মাফিয়াদের চামচাগিরি করছেন, এরকমও বলা হয়। অনেকেই বলেছেন, আয়ুষ্মান সুশান্তের জন্য লড়বেন, এতটাও আশা করছেন না, কিন্তু 'নেপো কিড'দের সমর্থন করাটা অন্তত বন্ধ করুন।

  • সর্বশেষ