শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ০৬:৪৮ সকাল
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাঁচ মাস পর মাঠে আসতে পেরে খুব ভাল লাগছে : নাহিদা

রাহুল রাজ : [২] করোনা ভাইরাসের অন্যান্য ক্রিকেটারের মতো ঘরবন্দী ছিলেন বাংলাদেশ নারী দলের  ক্রিকেটার নাহিদা আক্তার। তবে দীর্ঘ পাঁচ মাস পর বিসিবির তত্বাবধানে মাঠে ফিরেছেন এই বামহাতি স্পিনার। দীর্ঘ সময় পর মাঠে ফিরতে পেরে ভালো লাগছে নাহিদার।

[৩] ছেলেরা ঈদের আগেই অনুশীলনে ফিরলেও মেয়েরা এতদিন ছিলেন ঘরবন্দী। এবার মুশফিক-মাহমুদউল্লাহদের সাথে একক অনুশীলনে ফিরেছেন জাহানারা-নাহিদারা। আজ ভিন্ন স্টেডিয়ামে ৯ নারী ক্রিকেটার অনুশীলন করেছেন। আর এমন অনুশীলনের সুযোগ করে দেওয়াতে বিসিবিকে ধন্যবাদ দিতেও ভুল করেননি টাইগ্রেস সদস্য নাহিদা।

[৪] আজ অনুশীলন শেষে নাহিদা বলেন, “অনেকদিন পর মাঠে আসতে পেরে খুবই ভাল লাগছে। দীর্ঘ পাঁচ মাস পর আমরা মাঠে আসলাম। জিম করেছি, বোলিং করেছি। যদিও একটু কষ্ট হয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর বিসিবিকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এমন একটা সুযোগ করে দেওয়ার জন্য।”

[৫] করোনা পরিস্থিতিতে বিসিবি আমাদের যেসব নির্দেশনা দিয়েছে, সেগুলো আমরা বাড়িতে টুকটাক কাজ করেছি। এখন মাঠে যে করতে পেরেছি এটাই আলহামদুলিল্লাহ।

[৬] বাসায় আমরা কিছু ফ্রি হ্যান্ডের কাজ করেছি। বিসিবি থেকে ফিজিও, ট্রেইনার যেগুলো দিয়েছে সেগুলো করেছি। এখন অনেকদিন পর, প্রায় পাঁচ মাস পর আমি বল করতে পেরেছি। একটু কষ্ট হয়েছে, তবে আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে যদি আমরা ধারাবাহিক ভাবে করতে পারি।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়