শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২০, ০২:৩৭ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২০, ০২:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতে জাল সনদ ও তা তৈরির সরঞ্জামাদিসহ দুই ভাই আটক

সুজন কৈরী: [২] পুরান ঢাকার ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে জাল সনদ ও তা তৈরির সরঞ্জামাদিসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-১০। মো. আক্তার হোসেন (৩১) ও জাকির হোসেন (২৪)।

[৩] সোমবার ব্যাটালিয়নটির উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান জানান, রোববার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে ১০টি বিভিন্ন র্বোড বা বিশ্ববিদ্যালয়ের ভুয়া সার্টিফিকেট, ২টি মনিটর, ৩টি প্রিন্টার, ২টি সিপিইউ, ১টি স্ক্যানার, কি-র্বোড, মাউস, ৪টি মোবাইল ও নগদ ৪ হাজার টাকা জব্দ করা হয়েছে।

[৪] আটকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট তৈরি করছিলো। টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র, জাল ভোটার আইডি কার্ড, জাল প্রশংসাপত্রসহ বিভিন্ন ধরনের জাল দলিল ও সনদপত্রাদি তৈরি করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালাচ্ছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়