শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ১১:৫৪ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পার্বতীপুরে কিশোরী ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেপ্তার

সোহেল সানী, পার্বতীপুর প্রতিনিধি: [২] দিনাজপুরের পার্বতীপুরে ৮ বছরের কিশোরী ধর্ষণের অভিযোগে পুলিশ ধর্ষককে গ্রেপ্তার করেছে। ওই কিশোরী মরনাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনির ছাত্রী। পুলিশ অভিযান চালিয়ে রোববার রাত ২টা ৩০ মিনিটে শিয়াল কোর্ট বাজার থেকে ধর্ষক বাবলু শাহ (৫৫) কে গ্রেপ্তার করেছে।

[৩] আজ রোববার সকালে ধর্ষককে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়। রোববার সকালে কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

[৪] এ ঘটনায় কিশোরীর নানা বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় ২০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধিত/০৩) আইনের ৯ (৪) (খ) একটি মামলা দায়ের হয়েছে।

[৫] মামলার তদন্ত কর্মকর্তা এবং ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের (আইসি) এম. আর সাঈদ বলেন, গতকাল শনিবার সকাল ১০টার দিকে কিশোরীর নানাকে খুজতে এসে নানাকে না পেয়ে নাতনী (কিশোরী) ধর্ষণের শিকার।

[৬] উপজেলার হাবড়া ইউনিয়নের উত্তর মরনাই (পানবাজার) এলাকার জনৈকের কিশোরী কন্যাকে আরজী দেবীপুর শিয়ালকোট বাজারের মৃত হানিফ শাহ চেলে বাবলু শাহ (৫৫) জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। তিনি আরও জানান, কিশোরীর বাবা-মা বর্তমানে গাইবান্ধা জেলহাতে আটক রয়েছে।

[৭] পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোখলেছুর রহমান ধর্ষণের ঘটনায় মামলা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ