শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০৭:৩৩ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০৭:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

ইমদাদুল হক : [২] শাহিন হোসেন (২৭) নামের এক পোশাক শ্রমিকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পর থেকে নিহতের রুমমেট রাকিব পলাতক রয়েছে।

[৩] সোমবার সকালে আশুলিয়ার জামগড়ার মোল্লাবাড়ি এলাকার বাসিন্দা এনামুল মোল্লার টিনশেড ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

[৪] নিহত শাহিন হোসেন সিরাজগঞ্জ এলাকার বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। সে বিভিন্ন কারখানানায় সাব-কন্ট্রাক্টে কাজ করতো। পলাতক রাকিব কুমিল্লা জেলার বাসিন্দা।

[৫] আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) জিয়াউল হক জানায়, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলায় গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে নিহতের রুমমেট রাকিব তার ফোন বন্ধ রেখে পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়