শিরোনাম
◈ তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ও সুন্দরী নারী দাবি, না হলে সম্পর্ক ছিন্নের হুমকি উগান্ডার সেনাপ্রধানের ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী ◈ ফার্নেস তেলের নতুন দাম নির্ধারণ, লিটারে বেড়েছে ২৪.৫৯ টাকা ◈ ফুয়েল পাস অ্যাপে প্রবেশ বন্ধ, সার্ভার জটিলতায় করা যাচ্ছে না নিবন্ধন, ৫ ঘণ্টা অপেক্ষার পর মিলছে তেল

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০৬:২৭ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিনহা হত্যা মামলায় সিফাত শিপ্রা সাক্ষী হচ্ছেন

ইসমাঈল ইমু : [২] মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের মৃত্যুর ঘটনায় টেকনাফ ও রামু থানায় দুটি মামলা করেছিল পুলিশ। একটি মামলায় সিনহার সঙ্গী সাহেদুল ইসলাম সিফাত ও অন্যটিতে শিপ্রা দেবনাথকে আসামি করা হয়। তারা দু'জনই স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী।

[৩] সিফাত ও শিপ্রা হতে পারেন সিনহা হত্যা মামলার মূল সাক্ষী। তদন্ত সংস্থা র‌্যাব মনে করছে, সিফাতের সামনেই যেহেতু ঘটনা ঘটেছে, তাই এ মামলায় তার বক্তব্য আগে জানা দরকার। র‌্যাব বলছে, সিফাত ও শিপ্রার বক্তব্য জানার পর রিমান্ডে নিয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ অন্যদের জিজ্ঞাসাবাদ করা হবে। সিফাতের বক্তব্য আগে জানার দরকার বলেই সাত আসামিকে রিমান্ডে নেওয়া হয়নি।

[৪] সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, সিফাত ও শিপ্রার বিরুদ্ধে মামলায় করা অভিযোগ সত্য না হলে তারা মামলা বাতিল বা কোয়াশমেন্টের আবেদন করতে পারেন। এরপর তারা চাইলে সাক্ষীও হতে পারেন। আদালতে নিজেরা অথবা আইনজীবীর মাধ্যমে আবেদন করে তারা বলতে পারেন যে ওই ঘটনায় তারা সাক্ষী হিসেবে বক্তব্য দিতে চান।

[৫] র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, ময়নাতদন্ত ও সুরতহাল প্রতিবেদন চেয়ে রোববার তারা আদালতে আবেদন করেছেন। সোমবার থেকে আসামিদের এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

[৬] এদিকে সিনহার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আরও যে তিন মামলা হয়েছে, তার তদন্তভার র‌্যাবে যাচ্ছে। এরই মধ্যে এসব মামলার তদন্ত র‌্যাবের কাছে দিতে আবেদন করা হয়েছে। শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়