শিরোনাম
◈ ট্রাম্পের ঘোষণা মানল না ইসরায়েল, তেহরানে শক্তিশালী বিমান হামলা ◈ ট্রাম্পের ইরান হামলা স্থগিত ঘোষণার পর বিশ্ববাজারে হঠাৎ কমে গেলো তেলের দাম ◈ ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষেধ ◈ আলোচনায় অগ্রগতির দাবি: ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের ◈ ২২ দেশের ঐক্যেও হরমুজে ইরানের দাপট কেন কমানো কঠিন ◈ ভারতের বিমানবাহিনীর যেসব তথ্য হাতিয়ে নিল পাকিস্তান ◈ সৌদি আরবের প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলার দাবি ◈ পেট্রোল পাম্প বন্ধের আশঙ্কা নেই, তবে সরবরাহ সংকটে চাপ বাড়ছে ◈ ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস, ফিরছে কর্মব্যস্ততা ◈ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের ৬ কঠোর শর্ত, পর্দার আড়ালে শান্তি আলোচনার প্রস্তুতি

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ১২:০৭ দুপুর
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ১২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ৯৪ বছরের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প নর্থ ক্যারোলিনায়

ডেস্ক রিপোর্ট : প্রায় ১০০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। যা গত ৯৪ বছরের মধ্যে অঙ্গরাজ্যটিতে অনুভূত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

রবিবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে এ ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য নিশ্চিত করেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, রবিবার টাউন অব স্পার্টায় আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল অ্যালেঘানি কাউন্টিতে। শক্তিশালী এ ভূকম্পন সুদূর ভার্জিনিয়া থেকেও অনুভব করা গেছে। তবে এখন পর্যন্ত এতে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে, ১৯২৬ সালের ৮ জুলাই নর্থ ক্যারোলিনার মিশেল কাউন্টিতে আঘাত হেনেছিল ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প। এছাড়া ১৯১৬ সালে স্কাইল্যান্ডে ৫ দশমিক ৫ মাত্রার আরেকটি শক্তিশালী ভূকম্পন অনুভূত হওয়ার রেকর্ড রয়েছে।

বিডি-প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়