শিরোনাম
◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০৭:৫১ সকাল
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাউন্ট রাশমোর দেখতে চান ট্রাম্প

মিনহাজুল আবেদীন : [২] যুক্তরাষ্ট্রের সাবেক চার জনপ্রিয় প্রেসিডেন্টের মুখাবয়বে তৈরি বিখ্যাত ভাস্কর্য মাউন্ট রাশমোরে নিজের মুখ দেখতে চান দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এ তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

[৩] ৪ জুলাই মাউন্ট রাশমোর উৎসবে যোগ দিতে সাউথ ডাকোটা পৌঁছালে ট্রাম্পকে রাশমোরের ৪ ফুট উচ্চতার একটি রেপ্লিকা উপহার দিয়ে অভ্যর্থনা জানান ক্রিস্টি। ওই রেপ্লিকায় সাবেক ৪ প্রেসিডেন্টর সঙ্গে ট্রাম্পের মুখাবয়বও যুক্ত ছিল।

[৪] মাউন্ট রাশমোর ন্যাশনাল মেমোরিয়াল বা সংক্ষেপে মাউন্ট রাশমোর সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের কিস্টোনে অবস্থিত। ৬০ ফুট উচ্চতার ভাস্কর্যটি গ্রানাইট পাথরের পাহাড় কেটে তৈরি। এটি দিয়ে যুক্তরাষ্ট্রের প্রথম ১৩০ বছরের ইতিহাস তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ভাস্কর্যটিতে জর্জ ওয়াশিংটন (১৭৩২-১৭৯৯), থমাস জেফারসন (১৭৪৩-১৮২৬), থিওডোর রুজভেল্ট (১৮৫৮-১৯১৯) এবং আব্রাহাম লিংকনের (১৮০৯-১৮৬৫) আবক্ষ প্রতিকৃতি স্থান পেয়েছে। প্রতিবছর প্রায় ২০ লাখ মানুষ এই ভাস্কর্য পরিদর্শন করেন। এএফপি

[৫] ক্রিস্টি নোয়েম জানিয়েছেন, ২০১৮ সালে হোয়াইট হাউসে প্রথমবারের মতো ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ হয় তার। সেদিনই মাউন্ট রাশমোরে নিজের মুখাবয়ব জোড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন এ রিপাবলিকান নেতা। কেএএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়