শিরোনাম

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০২:১০ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোর গাঁজার গাছসহ যুবক আটক

যশোর প্রতিনিধি: [২] শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে সদর উপজেলার মধ্য কচুয়া সরদার পাড়ার বাড়ি থেকে আব্দুল্লাহকে আটক করা হয়। পরে তার দেখানো মতে গাঁজা গাছ জব্দ করা হয়।

[৩] কোতয়ালি থানার এসআই মাইনুল আহসান কবির জানিয়েছেন, রাতে গোপন সূত্রে সংবাদ পাই যে, আব্দুল্লাহ গোপনে গাঁজার চাষ ও মাদক দ্রব্য বিক্রি করে।

[৪] পরে সেখানে অভিযান চালিয়ে আব্দুল্লাহর বাড়ির দক্ষিণ পাশের টয়লেটের দক্ষিন পাশে জমিতে রোপন করা গাঁজার গাছটি জব্দ করা হয়। আব্দুল্লাহকে আটক করে রোববার আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়