শিরোনাম
◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন   ◈ দিনে ১৫টি জাহাজ যেতে পারবে হরমুজ প্রণালি দিয়ে, ঠিক করে দিল ইরান ◈ চাহিদা মেটাতে এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ ◈ ন‌রেন্দ্র মোদী বিশ্বমঞ্চে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২০, ০১:১০ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২০, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্মার্টফোন ক্রয়ে ঋণ সুবিধা ও বিনামূল্যে ডাটা সরবরাহে অসচ্ছল শিক্ষার্থীদের তালিকা প্রদানে ইউজিসি’র নির্দেশ

শরীফ শাওন : [২] বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসগুলোতে যুক্ত করতে রোববার এমন চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। দেশের ৪৫ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের এ চিঠি দেয়া হয়।

[৩] ইউজিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনলাইন শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে যেসব শিক্ষার্থীর ডিভাইস ক্রয়ে আর্থিক সক্ষমতা নেই, শুধু সেসব শিক্ষার্থীর নির্ভুল তালিকা পাঠানোর অনুােধ করা হয়েছে। ২৫ আগস্টের মধ্যে ফরৎবপঃড়ৎথঢ়ঁনষরপঁহরা@ঁমপ.মড়া.নফ এই মেইলে তালিকা পাঠানোর অনুরোধ করা হয়।

[৪] ইউজিসি জানায়, উপাচার্যদের মতামতের ভিত্তিতে অনলাইন শিক্ষা কার্যক্রমে সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে এ পদক্ষেপ নেয়া হয়। কোভিড মহামারিতে দীর্ঘদিন পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহ বন্ধ থাকায় অনলাই শিক্ষা কার্যক্রম শুরুর জন্য ২৫ জুন ইউজিসি ও উপাচার্যদের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা বিধান নিশ্চিত করতে ইউজিসি থেকে শিক্ষামন্ত্রীর কাছে চিঠি দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়