শিরোনাম
◈ বাংলাদেশের প্রবাসী আয়ের শীর্ষ উৎস সৌদি আরব, চার মাসে এসেছে ২২০ কোটি ডলার ◈ ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পিটিয়ে আহত করলেন বাবা, সিসিটিভি ফুটেজ ভাইরাল ◈ ঢাকায় হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার বন্ধে কঠোর হচ্ছে ডিএমপি, অভিযান ১ ডিসেম্বর ◈ জাপানের আকাশসীমায় রাশিয়ার দুটি সামরিক বিমানের অনুপ্রবেশ, যুদ্ধবিমান পাঠাল টোকিও ◈ টুঙ্গিপাড়া থানাসহ এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার অভিযোগ ◈ সামাজিক মাধ্যমে অডিও ছড়ানোর পর ভাড়াটিয়াদের বের করে দিয়ে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন ◈ ফরিদপুরের ভাঙ্গায় কৃষক দল নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ, তিন মোটরসাইকেলে আগুন ◈ রাজধানীতে মিরপুর, মহাখালী ও বাড্ডায় তিন ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন, আটক ১ ◈ ‘আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে যাবে’: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আইনজীবীকে পিটিয়ে আহত, সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা আদালত চত্বরে

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ০৯:৫০ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ০৯:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চ্যাম্পিয়ন্স লিগে বার্সার বিপক্ষে জিততে আত্মবিশ্বাসী বায়ার্ন মিউনিখ

স্পোর্টস ডেস্ক: [২] কি জাদুকরী ছন্দেই না আছেন রবার্ত লেভানদোভস্কি। তার সঙ্গে দারুণ ছন্দে আছে তার দল বায়ার্ন মিউনিখও। চ্যাম্পিয়ন্স লিগে আরও একটি বড় জয় পেয়েছে দলটি। আগের দিন চেলসিকে দ্বিতীয় লেগের ম্যাচে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে নাম লেখায় তারা। শেষ আটে তাদের প্রতিপক্ষ লিওনেল মেসির দল বার্সেলোনা। তবে সে বাধাও সহজে উতরে যাওয়ার আত্মবিশ্বাসে পরিপূর্ণ দলটি।

[৩] এদিকে দারুণ কিছু ভালো খেলোয়াড় নিয়ে বার্সেলোনার একটি দুর্দান্ত দল রয়েছে, তবে আপনি যদি গত কয়েক সপ্তাহের দিকে তাকান তাহলে আমরা অনেক আত্মবিশ্বাসের সাথে পর্তুগালে উড়ে যেতে পারি। আমরা সন্তুষ্ট হতে পারি। একমাসের মধ্যে এটাই আমাদের প্রথম খেলা এবং ছন্দ রাখা সহজ নয়। আমরা গত দুই সপ্তাহ ধরে এর জন্য প্রস্তুতি নিয়েছি এবং আপনি ফলাফল দেখতে পাচ্ছেন। - বার্সেলোনার বিপক্ষে জয়ের প্রত্যাশা করে এমনটাই বলেই দলের অন্যতম সেরা ডিফেন্ডার দাভিদ আলাবা। - গোল ডটকম/ ডেইলিস্টার

[৪] চেলসির মাঠ থেকেই প্রথম লেগে ৩-০ গোলের জয় নিয়ে ফিরেছিল বায়ার্ন। আর ঘরের মাঠে তাদের ৪-১ গোলে বিধ্বস্ত করে দলটি। সবমিলিয়ে ৭-১ ব্যবধানে কোয়ার্টার ফাইনালে নাম লেখায় তারা।

[৫] তবে কোনো রেকর্ডকে উদ্দেশ্য করে খেলেন না বলেই জানালেন লেভানদোভস্কি। আপাতত বার্সেলোনার বিপক্ষে জয়ই একমাত্র লক্ষ্য বলে জানালেন এ পোলিশ তারকা।

[৬] আগামী শুক্রবার ১৪ আগস্ট সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে বায়ার্ন ও বার্সেলোনা।

  • সর্বশেষ