শিরোনাম
◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন? 

প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২০, ০৫:৫৫ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২০, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বসুন্ধরায় আবাসন ব্যবসায়ী খুন, মূলহোতা গ্রেপ্তার

সুজন কৈরী : [২] রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আবাসন ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনার একমাত্র আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই আসামির হলেন- নিহত ব্যবসায়ীর স্ত্রীর বড় ভাই মিলন।

[৩] শ‌নিবার দুপুরে রাজধানীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

[৪] গুলশান জোনের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী ব‌লেন, গ্রেপ্তার ব্য‌ক্তি প্রাথমিকভাবে হত্যার দায় স্বীকার করেছেন। তা‌কে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারগারে পাঠা‌নোর আ‌দেশ দি‌য়ে‌ছেন।

[৫] পুলিশ জানিয়েছে, মিলন নিহত ব্যবসায়ী আবুল খায়েরর সাথে কাজ করতেন। টাকা নিয়ে বিরোধের জেরে তাকে বাসা থেকে ডেনে নিয়ে হত্যা করে মিলন। পরে পালিয়ে যান চাঁদপুর। পরে আবার ফিরে আসে ঢাকায়। রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

[৬] বৃহস্প‌তিবার বাসা থেকে ডেকে নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আবাসন ব্যবসায়ী আবুল খায়েরকে পিটিয়ে হত্যা করা হয়। পরে পুলিশ শুক্রবার মরদেহ উদ্ধার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়