শিরোনাম
◈ বিজয় হলে মিছিল নয় সিজদায় পড়ব : জামায়াত আমির ◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২০, ০৭:১৪ সকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২০, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিসর-গ্রিসের নয়া সামুদ্রিক চুক্তি নিয়ে যা বললেন এরদোগান

ডেস্ক রিপোর্ট : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান শুক্রবার বলেছেন, কায়রো এবং অ্যাথেন্সের মধ্যে ঘোষিত নয়া সামুদ্রিক চুক্তিটি "অকেজো"। পূর্ব ভূমধ্যসাগরে অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে এ বিষয়ে কোনো প্রভাব ফেলেনি।

ইস্তাম্বুলের আয়া সোফিয়া মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের এরদোগান বলেন, "গ্রিস ও মিশরের মধ্যকার চুক্তি মূল্যহীন।"

বৃহস্পতিবার মিসর ঘোষণা করেছে যে তারা পূর্ব ভূমধ্যসাগরে সমুদ্রসীমা নির্ধারণের বিষয়ে গ্রিসের সাথে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে "তথাকথিত চুক্তি" নিয়ে তীব্র নিন্দা জানিয়ে বলেছে যে গ্রিস এবং মিসর পারস্পরিক সমুদ্র সীমার কোন অংশ নেই এবং আঙ্কারা এই চুক্তিকে "বাতিল" বলে ঘোষণা করেছে। ইয়েনি শাফাক, নয়া দিগন্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়