শিরোনাম
◈ আছিয়া হত্যা মামলা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ ◈ ভুয়া গ্রেফতারি পরোয়ানা ঠেকাতে পুলিশের প্রতি হাইকোর্টের ৫ নির্দেশনা ◈ ইরানে ৫০ ঘণ্টা শত্রু এলাকায় লুকিয়ে থাকার ভয়ংকর অভিজ্ঞতা জানালেন মার্কিন সেনা ◈ শিল্পকারখানায় কাল থেকেই বিদ্যুৎ-গ্যাস সরবরাহ উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার ◈ নভেম্বরের মাঝামাঝি স্থানীয় সরকার নির্বাচন শুরু: ইসি মাছউদ ◈ ৫২ কিলোমিটার রুটে দেশের প্রথম বৈদ্যুতিক ট্রেন, প্রকল্প উঠছে একনেকে ◈ হরমুজে হামলা, সৌদির পাইপলাইন বন্ধ—তেলের দাম ১০৭ ডলার ছাড়াল ◈ মাঝআকাশে বিমানের ভেতর পোশাক খুলে আপত্তিকর আচরণ, আটক নারী যাত্রী! ◈ ডোপ টেস্ট পজিটিভ আসায় পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৯:১৪ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কানাডা ও কলকাতায় শেখ ফজিলাতুন্নেছা ও শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

কূটনৈতিক প্রতিবেদক : [২] কানাডার রাজধানী অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম ও শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

[৩] প্রথমেই পররাষ্ট্র মন্ত্রণালয়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পরে শেখ ফজিলাতুন্নেছা ও শেখ কামালের ওপর নির্মিত পৃথক দু’টি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

[৪] অনুষ্ঠানের শুরুতেই হাইকমিশনার মিজানুর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ফজিলাতুন্নেসা মুজিব ছিলেন বাঙালির মুক্তিসংগ্রামের অন্যতম অনুপ্রেরণাদাত্রী। প্রতিটি পদক্ষেপে তিনি বঙ্গবন্ধুকে সক্রিয় সহযোগিতা করেছেন। শেখ কামাল ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও একাত্তরের মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

[৫] কানাডায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ভার্চুয়াল আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনা শেষে ১৫ আগস্ট হত্যার শিকার বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

[৬] বৃহস্পতিবার কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনে শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

[৭] শুরুতে শেখ কামালের ছবিতে পুষ্প অর্পণ করেন মিশন প্রধান তৌফিক হাসান। এরপর ‘মনের মানুষ’ নামে এক প্রামাণ্যচিত্রে শেখ কামালের বৈচিত্র্য ও বর্ণাঢ্য জীবন তুলে ধরা হয়। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ