শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৫:৫৫ সকাল
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ কামালকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় যুবক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় শেখ কামালকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার বিকেলে সুজাত হোসেন মোল্লা (২০) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

সুজাত উপজেলার উমেদপুর ইউনিয়নের বারইপাড়া গ্রামের আইয়ুব আলী মোল্লার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সারীন সুজাত নামের একটি ফেসবুক আইডিতে শেখ কামালকে নিয়ে কটূক্তিমূলক স্ট্যাটাস পোস্ট দেন সুজাত।

ফেসবুক পোস্টটি দেখার পর শৈলকুপা উপজেলা যুবলীগ সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা বাদী হয়ে শৈলকুপা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। পরে গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম আরটিভি নিউজকে জানান, আটককৃত আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সূত্র : আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়