শিরোনাম
◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের ◈ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ১৮০ দিনের পরিকল্পনা: রমজানে সরকারের সক্ষমতার পরীক্ষা ◈ দুদকের জালে ঘুষের টাকাসহ আটক উপজেলা প্রকল্প কর্মকর্তা

প্রকাশিত : ০৭ আগস্ট, ২০২০, ০৩:৩৮ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২০, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুলাউড়ার হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জনের মর্মান্তিক মৃত্যু

স্বপন দেব : [২] মৌলভীবাজারের কুলাউড়ায় বৃহস্পতিবার দুপুর ৩টায় হাকালুকি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে আর একজন গুরুতর আহত হয়েছে।

[৩] এলাকাবাসী জানান, উপজেলার ভাটেরা ইউনিয়নের সিংহনাদ গ্রামের রফিক মিয়ার দু’ছেলে ফাহিম (১২) ও ইব্রাহিম (৮) বাড়ীর পাশে হাকালুকি হাওরে মাছ শিকার করার সময় হঠাৎ দুপুর ৩ টার পরে ঝড়বৃষ্টি শুরু হয়। সেসময় বজ্রপাতে হাকালুকি হাওর এলাকায় বড়ভাই ফাহিমের মর্মান্তিক মৃত্যু ঘটে। তার সাথে থাকা ছোট ভাই ইব্রাহিম গুরুতরভাবে আহত হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৪] অন্যদিকে একই সময়ে বড়গাও গ্রামের হরি মালাকার (৫৫) হাকালুকি হাওরে মাছ শিকার করার সময় আকষ্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলে তাঁর মর্মান্তিক মৃত্যুবরন করেন।

[৫] উপজেলার ভাটেরা ইউপি চেয়ারম্যান সৈয়দ একেএম নজরুল ইসলাম জানান, দুটি পরিবার অত্যন্ত দরিদ্র ও মাছ বিক্রি করে পরিবারের ভরণপোষন চলে। এখবর পেয়ে তিনি উভয় পরিবারের ১ মাসের ভরন-পোষনের ব্যবস্থা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়