শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ১০:৪৩ দুপুর
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাপান ও বাংলাদেশের জনগণের জন্য শান্তিময় ও সম্প্রীতির বিশ্ব গড়ে তুলবো : জাপানের রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক : [২] বৃহস্পতিবার বিশ্ব হিরোশিমা ট্রাজেডির ৭৫তম বার্ষিকী উপলক্ষে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, গত বছর যখন আমি বাংলাদেশে প্রথম এসেছি, তখন আমার কাছে এটি একটি আনন্দদায়ক আশ্চর্যের বিষয় ছিল যে এতো বেশি বাংলাদেশি হিরোশিমা ও নাগাসাকি ট্রাজেডির বিষয়ে জানেন।

[৩] অনেক বাংলাদেশি কয়েক দশক ধরে ৬ আগস্ট হিরোশিমা ও নাগাসাকি ট্রাজেডিকে হিরোশিমা দিবস হিসেবে স্মরণ করে চলেছেন। বাংলাদেশ থেকে জাপানের প্রতি সেই মমত্ববোধ আমাদের কাছে অনেক অর্থবহ। তাই বাংলাদেশে হিরোশিমা দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

[৪] ৬ আগস্ট মানুষকে, বিশেষত তরুণ প্রজন্মকে যুদ্ধের ভয়াবহতা ও শান্তির গুরুত্ব সম্পর্কে সচেতন হতে অনুপ্রাণিত করবে। যেহেতু মানবিক সংকট ও মহামারি জাতীয় সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে, যে কোনো মুহূর্তে সামরিক সংঘর্ষের শঙ্কা রয়েছে।

[৫] সাম্প্রতিক বছরগুলোতে জাতি-বর্ণ নির্বিশেষে একসঙ্গে শান্তির বিষয়ে চিন্তাভাবনা করা ও তা ভাগ করে নেওয়ার বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়