শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০৯:৪২ সকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নাসিরনগরে তুচ্ছ ঘটনা থেকে সংঘর্ষ, টেঁটাবিদ্ধ হয়ে যুবক নিহত

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া: [২] বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ধরমন্ডল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত হাদিস উদ্দিন ওই এলাকার সোয়াব উদ্দিনের ছেলে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৫জন।

[৩] নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার ধরমন্ডলে স্থানীয় নজরুল ইসলাম ও এখলাছের অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। কিন্তু এতে তেমন ক্ষয়ক্ষতি না হলেও অটোরিকশা চালক নজরুল ও এখলাছ তর্কবিতর্ক থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে।

[৪] এরই জেরে স্থানীয় বাসিন্দা হওয়ায় দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় নজরুল ইসলামের পক্ষের হাদিস উদ্দিন নামের এক যুবক বুকে টেঁটাবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে প্বার্শবর্তী জেলা হবিগঞ্জে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাদিসকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত আরও ৫জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

[৫] তিনি আরও বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়