শিরোনাম
◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন

প্রকাশিত : ০৬ আগস্ট, ২০২০, ০৩:২৮ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২০, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাতুয়াইলে শেখ কামালের জন্মবার্ষিক উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইয়াসিন আরাফাত :[২] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জেষ্ঠ্য পুত্র শেখ কামালের জন্মবার্ষিক উপলক্ষ্যে ঐতিহ্যবাহী মাতুয়াইল মৃধা বাড়িতে আজ আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও আওয়ামীলীগ নেতা নেহরীন মোস্তফা দিশি।

[৩] নেহরীন মোস্তফা দিশি বলেন , মহান মুক্তিযুদ্ধে শেখ কামালের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে। মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশ পুনর্গঠনে নিজের অসামান্য মেধা ও অক্লান্ত কর্মক্ষমতা নিয়ে জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে ঝাঁপিয়ে পড়েন শেখ কামাল।

[৪] তিনি আরো বলেন ,বহুমাত্রিক অনন্য সৃষ্টিশীল প্রতিভার অধিকারী তারুণ্যের দীপ্ত প্রতীক শহীদ শেখ কামালের হাত ধরে বাংলাদশের ক্রীড়াঙ্গন নতুন যুগে প্রবেশ করে এবং স্বাধীনতার পর আধুনিক ফুটবলের নতুন মাত্রা প্রদান করেন ।

[৫] এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সুলতানা কামালের ছোটো ভাই ও সুলতানা কামাল স্মৃতি পাঠাগার এর প্রধান উপদেষ্টা গোলাম আহমেদ টিটু এবং সুলতানা কামালের ভাতিজা ড. রাজীব মুস্তফা।

[৬] উল্ল্যেখ , শেখ কামালের সহধর্মীনি শহীদ সুলতানা কামালের পৈতৃক নিবাস ঐতিহ্যবাহী মাতুয়াইল মৃধা বাড়ি।

  • সর্বশেষ