শিরোনাম
◈ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল, দায়িত্বে বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক ◈ জামায়াতের দুই নারী সদস্যকে নিয়ে মন্তব্য করায় আবারও উত্তপ্ত সংসদ (ভিডিও) ◈ নারী টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপে সুন্দর সূচনা বাংলাদেশের ◈ বিনিয়োগ আকর্ষণে দেশের পাঁচ জেলায় নতুন শিল্পাঞ্চল গড়ার সিদ্ধান্ত ◈ বিশ্বকা‌পে জাপা‌নের প্রথম ম‌্যাচ নেদারল্যান্ডসের বিরু‌দ্ধে যে কো‌নো উপা‌য়ে জয় চান কোচ ◈ বিশ্বকা‌পে সেমিফাইনালের গ‌ণ্ডি পার হ‌তে চান মরক্কোর কোচ ◈ সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে হট্টগোল ও বিশৃঙ্খলা, রুলিং দিলেন স্পিকার

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৬, ০৮:২০ রাত
আপডেট : ১৪ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত গোবিপ্রবি শিক্ষক জয়নাব, বলা হলো ‘জামায়াত-শিবিরের হামলা’

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নাব বিনতে হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ঢাকায় পপুলার হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন; যদিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়েছে, জামায়াত-শিবিরবিরোধী স্ট্যাটাস দেওয়ায় দুবৃত্তরা তার ওপর হামলা চালিয়েছে।

বাপ্পাদিত্য বসু নামে একজন লিখেছেন, আমার বোন, বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিশ্ব‌বিদ্যালয়ের বাংলা বিভা‌গের সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ব‌বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। তার উপর শি‌বি‌রের ক্যাডাররা নৃশংসভা‌বে হামলা ক‌রেছে। আজ যা কর‌ল, তার প্রতি‌শোধ বেঁচে থাক‌লে নেবোই। কথা দিলাম বোন। তিনি আরও লিখেন, জয়নাব বি‌ন‌তে হো‌সেন শান্তু বাংলা‌দেশ, স্বাধীনতা সংগ্রাম, মু‌ক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু নিয়ে এই বিপরীত স্রো‌তের মু‌খেও সোচ্চার ছি‌লেন। গত এক দেড় মাস আগে বিশ্ব‌বিদ্যালয়ের নব্য জামাতী প্রশাসন শান্তু‌কে ডে‌কে লি‌খিত ও মৌ‌খিকভা‌কে লেখা‌লে‌খি ও কথা বলা থে‌কে বিরত থাকার নি‌র্দেশ দেয়। শান্তুর সা‌থে ওই সম‌য়ে সংঘ‌টিত ঘটনাবলীর কার‌ণে আশঙ্কা হ‌চ্ছি‌লো যে ও এমন আক্রম‌ণের শিকার হ‌তে পা‌রে। আজ সেই আশঙ্কাই স‌ত্যি প্রমাণ হ‌লো।

তবে স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাটি ঘটেছে গত শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তিনি রিকশায় যাত্রা করছিলেন, তখন পেছন থেকে একটি মোটরসাইকেল ধাক্কা মারলে তিনি পড়ে গিয়ে আহত হন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সানজিদা হক মিশু। তিনি বলেন, আহত শিক্ষক জয়নাব বিনতে হোসেনের মা আমাদের জানিয়েছে, রিকশায় যাওয়ার সময় পিছন থেকে একটি বাইক এসে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর তিনি পড়ে গিয়ে আহত হন। বর্তমানে জয়নাব বিনতে হোসেন আশঙ্কামুক্ত আছেন। সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়