শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২০, ০৫:৪৭ সকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২০, ০৫:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াকে টেনে বাঙালি মেয়েদের অপমান, গর্জে উঠলেন স্বস্তিকা-নুসরাত

বিনোদন ডেস্ক : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় রিয়া চক্রবর্তীর নাম করে বাঙালি মেয়েদের অপমান করা হচ্ছে নেটিজেনদের একাংশের তরফে। মাছ, মাংস খেয়ে বাঙালি মেয়েরা অর্থবান ছেলেদের প্রেমের জালে ফাঁসিয়ে তাঁদের কাছ থেকে অর্থ আদায় করে। সম্প্রতি সোশ্যাল সাইটে বিভিন্ন ধরনের অভিযোগ উঠতে শুরু করেছে। সম্প্রতি নেট জনতার একাংশের আক্রমণের জবাব দেন অভিনেত্রী নুসরত জাহান ও স্বস্তিকা মুখোপাধ্যায়।

এমন আক্রমণের মুখে নিজের সোশ্যাল হ্যান্ডেলে পালটা মুখ খুললেন স্বস্তিকা। তিনি বলেন, বাঙালি ময়েরা মাছ ধরে, তাদের কাটা ছড়িয়ে ক্রমাগত হজম করে নেয়।

এক টুইটে লিখেছেন, ‘আমি তো রুই বা ভেটকি ভালবাসি। এরপর সরষের তেলে ভাল করে ভেজে গরম ভাতে কাঁচালঙ্কা দিয়ে খেতে ভালবাসি। বাঙালি মেয়েরা কেউ আছো? আমার সঙ্গে যোগ দিতে চাও?’

উল্লেখ্য, স্বস্তিকাই একমাত্র অভিনেত্রী যিনি সুশান্তের সঙ্গে দুটো ছবিতে অভিনয় করেছেন। এমনকী, অভিনেতার শেষ ছবি ‘দিল বেচারা’তেও দেখা গিয়েছে স্বস্তিকাকে।

অন্যদিকে বাংলা সংস্কৃতির দিকে আঙুল তুলতে দেখে নুসরাত বলেন, যারা আইন এবং মানবিকতার বিরূদ্ধে যাবে তাদের আমি সমর্থন করি না। আমি নিশ্চিত, প্রশাসন তার নিজের কাজ করছে। আসল সত্যি শিগগিরই সামনে আসবে। কিন্তু, কোনও ভাবে আমার সংস্কৃতি নিয়ে কটূ কথা বরদাস্ত করব না। আমি বাঙালি হিসেবে গর্বিত।

একজনের পোস্টে কমেন্টে নুসরাত লেখেন, ‘আমরা বাঙালি মেয়েরা ভালো রান্না করেও মন জয় করতে পারি। স্বার্থসিদ্ধির জন্য একটা অংশের বিরুদ্ধে কথা বলা বন্ধ করুন! আপনি বোধহয় এখনও মাছ, মশলা, মিষ্টি চেখে দেখেননি!’ ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়