শিরোনাম
◈ প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত, এখন সমীকরণের জালে ভারত ◈ শিক্ষকের আচরণ পাচ্ছি না, আপনারা জাতিকে কী দেবেন: শিক্ষামন্ত্রীর এক প্রশ্নে নাজেহাল শিক্ষক নেতারা! (ভিডিও) ◈ ৩০ বিলিয়ন ডলার ঋণ শোধে বড় চ্যালেঞ্জে সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আলোচনায় যারা ◈ সংরক্ষিত আসনে সংসদে যেতে চান রাজপথে দীর্ঘ আন্দোলন ওটকশোর বিএনপি নেত্রীরা ◈ নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে : মির্জা ফখরুল (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২০, ০৯:৪৮ সকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২০, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডের সঙ্গে বন্দী প্রত্যর্পণ চুক্তি স্থগিত করল চীন

ডেস্ক রিপোর্ট: নিউজিল্যান্ডের সঙ্গে বন্দী প্রত্যর্পণ চুক্তি স্থগিত করার কথা ঘোষণা দিয়েছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সোমবার এ ঘোষণা দেন।

তিনি বলেন, নিউজিল্যান্ডের আচরণ মারাত্মকভাবে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

গত সপ্তাহে নিউজিল্যান্ড হংকং বন্দী প্রত্যর্পণ চুক্তি স্থগিত করে।

ওয়েলিংটন বলেছে, “নিউজিল্যান্ড এখন আর কোনভাবেই বিশ্বাস করে না যে, হংকংয়ের ক্রিমিনাল জাস্টিস সিস্টেম চীন থেকে স্বাধীন। যদি চীন কখনো এক দেশ, দুই ব্যবস্থা চালু করে তখন আমরা বিষয়টি বিবেচনা করে দেখব।”

এর আগে গত সপ্তাহে ব্রিটেন, কানাডা ও অস্ট্রেলিয়া এ চুক্তি স্থগিত করলে চীনও পাল্টা একই ব্যবস্থা নিয়েছে। এসব দেশ হচ্ছে কথিত ‘ফাইভ আইজ’ বা পঞ্চ চক্ষু ইনটেলিজেন্স জোটের সদস্য। এর অন্য দুই সদস্য হচ্ছে নিউজিল্যান্ড ও আমেরিকা। গত মঙ্গলবার নিউজিল্যান্ডও আজ হংকং বন্দী বিনিময় চুক্তি স্থগিত করার কথা ঘোষণা করে। পার্সটুডে, নয়া দিগন্ত

  • সর্বশেষ
  • জনপ্রিয়