শিরোনাম
◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন: ভবিষ্যৎ রাষ্ট্রপতি নির্বাচনে আসছে নতুন বিধান ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২০, ০৪:৩৮ সকাল
আপডেট : ০৪ আগস্ট, ২০২০, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝুড়িভরতি মুরগির ডিম সাবাড় করে ফণা তুলছে গোখরা (ভিডিও)

তন্নীমা আক্তার : [২] বর্ষার দিনে সাপখোপ জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকে পড়বে, জলপাইগুড়ির জঙ্গলঘেরা এলাকায় এ এক পরিচিত দৃশ্য। মানুষজনও কিছুটা অভ্যস্ত। নধর, বিষধর সাপের উপদ্রবে অল্পবিস্তর ক্ষতিও হয়। তবে ময়নাগুড়ির এক বাড়িতে আশ্রয় নেওয়া বিষাক্ত গোখরো যা করল, তাতে চোখ কপালে ওঠার জোগাড় গৃহকর্তার। সোমবার সন্ধা গৃহকর্তা ঘরে ঢুকে দেখলেন, খাটের নিচে রাখা ঝুড়ি থেকে অনায়াসে ডিম সাবাড় করে দিচ্ছে বিশালাকার গোখরা! পাশে পড়ে রয়েছে দুটি মুরগির নিথর দেহ।

[৩] জলপাইগুড়ির ময়নাগুড়ির মাধবপুর গ্রামের বাসিন্দা ননী রায়। মুরগির ডিমে তা দেওয়ার জন্য প্রচুর ডিম ঝুড়ি ভরতি করে রেখে দিয়েছিলেন নিজের ঘরে, খাটের তলায়। দুটি মুরগিকে দিন কয়েক ধরে তা দেওয়ানোর চেষ্টা চলছিল। সোমবার সন্ধেবেলা তিনি কাজ থেকে ফিরে ঘরের অবস্থা দেখে চমকে ওঠেন। ঘরে ঢুকে ননীবাবু দেখেন, মুরগি দুটি নিথর অবস্থায় পড়ে আছে। তাদের গায়ে হাত ছোঁয়াতেই তিনি বুঝতে পারেন, মুরগিরা মৃত। এরপর খাটের তলায় উঁকি দিতেই কার্যত শিউড়ে ওঠেন। দেখেন, ঝুড়িভরতি ডিমগুলো একমনে খেয়ে চলেছে বড়সড় একটা সাপ!

[৪] দেখেই তিনি সরীসৃপটিকে ‘স্পেকটিক্যাল কোবরা’ বা গোখরা সাপ বলে চিনতে পারেন। তবে বাড়ির মালিকের উপস্থিতি অগ্রাহ্য করে গোখরা তখনও ডিমভক্ষণে ব্যস্ত। ননীবাবু সঙ্গে সঙ্গে খবর দেন স্থানীয় এক পরিবেশ কর্মীকে। তাঁর সহায়তা বনদপ্তরের খবর যায়। বনকর্মীকে ননীবাবুর বাড়িতে এসে উদ্ধার করেন বিষধর গোখরাটিকে। তাঁরা বলছেন, প্রচুর সংখ্যক ডিম খেয়ে ফেলায় গোখরোর শরীর ভারী হয়ে গিয়েছিল। তাই তাকে ঘর থেকে বের করে জঙ্গলে ছাড়তে বেশ বেগ পেতে হয়েছে।

[৬] বনকর্মীরা আরও জানিয়েছেন, এই বর্ষায় লোকালয়ে বন্যপ্রাণীর উৎপাত বেড়েছে, বিশেষত সাপের দল প্রায়শয়ই গেরস্থ বাড়িতে ঢুকে সমস্যা আতঙ্ক ছড়াচ্ছে। দিনে বহুবার এ ধরনের খবর নিয়ে ফোন আসছে তাঁদের বিভাগে। এই পরিস্থিতিতে বনবিভাগের পরিকল্পনা, পরিবেশ কর্মী ছাড়াও স্থানীয় সাহসী ছেলেমেয়েদের প্রাথমিক ট্রেনিং দেবেন, যাতে তাঁরা নিজেরাই বাড়ি থেকে নিরাপদে সাপেদের বের করে দিতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়