শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২০, ১১:০৪ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২০, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে যোগ দিলেন মাহমুদা আক্তার

জেরিন আহমেদ: [২] সোমবার (৩ আগস্ট) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বিআইসিএমের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের কাছে তিনি যোগদানপত্র জমা দেন।

[৩] বিআইসিএমের জনসংযোগ কর্মকর্তা খালেদা জেসমিন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

[৪] বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অধ্যাপক ড. মাহমুদা আক্তার জাপানের সুকুবা ইউনিভার্সিটি থেকে ২০০০ সালে ম্যানেজমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ওপর পিএইচডি অর্জন করেন। প্রায় তিন দশকের ক্যারিয়ারে তিনি শিক্ষকতার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স অব প্রফেশনাল অ্যাকাউন্টিংয়ের (এমপিএ) পরিচালক, পুঁজিবাজারের কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদনে স্বচ্ছতা নিশ্চিত করার জন্য গঠিত ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) কাউন্সিলর, বিডিবিএল ইনভেস্টমেন্ট সার্ভিসেসের পরিচালনা পর্ষদের সদস্য, ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানির পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান, আইসিএবির বিভিন্ন বোর্ডের সদস্য, এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও ফাইন্যান্স কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।সূত্র: সময় টিবি, ডিবিসি

  • সর্বশেষ