শিরোনাম
◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২০, ০৮:৩১ সকাল
আপডেট : ০৩ আগস্ট, ২০২০, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে মারা গেলেন বিটিভির সাবেক প্রযোজক ও জিএম বরকতউল্লাহ

শাহীন খন্দকার: [২] করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক প্রযোজক ও জিএম মোহাম্মদ বরকতউল্লাহ। সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় রাজধানীর পান্থপথের গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

[৩] টেলিভিশন ব্যক্তিত্ব মোহাম্মদ বরকতউল্লাহ’র শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রাতে তাকে গ্রীনলাইফ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভেন্টিলেশনে ছিলেন তিনি। রাতে মোঃ বরকতউল্লাহ’র মেয়ে অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন, ‘করোনায় আক্রান্ত আমার বাবাকে আইসিইউতে নেওয়া হয়েছে। এই মুহূর্তে তিনি ভেন্টিলেশনে রয়েছেন। সকলেই বাবার জন্য দোয়া করবেন’।

[৪] বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘সকাল-সন্ধ্যা’, ঢাকায় থাকি, ‘কোথাও কেউ নেই’-সহ অসংখ্য তুমুল জনপ্রিয় নাটকের নির্মাতা ছিলেন মোহাম্মদ বরকতউল্লাহ। তার স্ত্রী বিশিষ্ট নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ এবং কন্যা বিজরী বরকতুল্লাহ দেশের জনপ্রিয় অভিনেত্রী। সারা বাংলা

  • সর্বশেষ
  • জনপ্রিয়