শিরোনাম
◈ সরকারি নিয়োগে বাধ্যতামূলক ডোপ টেস্ট, পজিটিভ হলেই বাতিল ◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২০, ০৫:৩৩ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২০, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অধ্যাপক আনু মুহাম্মদ ও তার স্ত্রী কোভিড পজেটিভ

দেবদুলাল মুন্না: [২] অধ্যাপক আনু মুহাম্মদ ও তার স্ত্রী শিল্পী বড়ুয়া কোভিড পজেটিভ হয়েছেন। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নমুনা পরীক্ষার রেজাল্টে তাদের করোনা পজিটিভ আসে। শ্রমিক ও নারী অধিকারকর্মী তাসলিমা আখতার এ তথ্য নিশ্চিত করেছেন। আনু মুহাম্মদ জানান, তারা আপাতত ভালো আছেন, আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

[৩] তাসলিমা জানান, প্রথমে শিল্পী বড়ুয়ার কভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসার পর তিনি গত মঙ্গলবার ঢাকা মেডিকেলে ভর্তি হন। পরে শুক্রবার তিনি সেখান থেকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।

[৪] তাসলিমা আরও জানান, আনু মুহাম্মদের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে শনিবার। রোববার তিনিও মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়