শিরোনাম
◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান ◈ অনৈতিক পন্থা অবলম্বন করে ক্ষমতায় আসতে চায় একটি দল: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ১১:৫৬ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মমতা

বাশার নূরু:[২] প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ উপলক্ষে এক শুভেচ্ছাবার্তায় মমতা বলেন, ভৌগলিকভাবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ ভিন্ন হলেও আমরা পরস্পরের একান্ত আপন। দুই বাংলার ভাষা ও সংস্কৃতি এক হওয়ায় আমরা একে-অপরে বিভিন্ন উৎসবের আনন্দ ভাগাভাগি করে থাকি।

[৩] তিনি বলেন, ‘শ্রদ্ধেয়া শেখ হাসিনা জী, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনাকে, আপনার পরিবারকে এবং আপনার মাধ্যমে সব বাংলাদেশীকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি’।

[৪] তিনি আরও উল্লেখ করেন, ঈদুল আজহা ত্যাগের উৎসব। বাংলাদেশের পাশাপাশি ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গেও এ দিনটি যথোপযুক্ত মর্যাদা সহকারে ঈদুল আজহা উদযাপন করা হয়।

[৫] মমতা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আরও শ্রীবৃদ্ধি কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়