শিরোনাম
◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ১১:৩০ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাটে মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক

শেখ সাইফুল ইসলাম : [২] বাগেরহাটে মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ মোঃ সেকেন্দার শেখ (৫৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে বাগেরহাট সদর থানার ষাটগম্বুজ ইউনিয়নের রণবিজয়পুর গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। আটককৃত সেকেন্দার শেখ রণবিজয়পুর গ্রামের ইশারাত শেখের পুত্র।

[৩] বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো.মাহাতাব উদ্দিন বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, “ ষাটগম্বুজ ইউনিয়নের রণবিজয়পুর এলাকায় মাদকের কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর থানা পুলিশ অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি সেকেন্দার শেখকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । মাদকদ্রব্য নিয়ন্ত্রনে আমাদের অভিযান চলমান থাকবে”।

  • সর্বশেষ
  • জনপ্রিয়