শিরোনাম
◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান  ◈ বা‌র্সেলোনা ফুটবল ক্লা‌বের রেকর্ড গড়া আয়  ◈ মেক্সিকোতে স‌হিংসতা, ‌বিশ্বকাপ যে শর্তে সরে যেতে পারে ◈ অবৈধভাবে টোল নিলে কঠোর ব্যবস্থা: সড়ক প্রতিমন্ত্রী ◈ ফিলিস্তিন ভূখণ্ড দখলে ইসরায়েলি আইনের তীব্র নিন্দা বাংলাদেশের ◈ সিসিটিভি ফুটেজে দেখা গেলো টিএসসিতে মধ্যরাতে ঘটে যাওয়া লোমহর্ষক পুরো ঘটনা! (ভিডিও) ◈ এবার বিএনপি নেতাকে পিটিয়ে মারলেন দলীয় কর্মীরা

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ০৫:৩৩ সকাল
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদের শক্তি হোক জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রবল প্রত্যয়: ওবায়দুল কাদের

সমীরণ রায় : [২] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, যারা ঈদ উদযাপনে গ্রামে বা শহরে আছেন, তাদের সবাইকে কোভিড সংক্রমণ রোধে সর্বোচ্চ সচেতন থাকতে হবে। একই সঙ্গে দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানান তিনি।

[৩] সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা করছেন মানুষের মুখে হাসি ফোটাতে। আপনারা তার জন্য দোয়া করবেন। সবাইকে নিয়ে বঙ্গবন্ধু কন্যা যেন সুস্থতার সঙ্গে দেশকে সমৃদ্ধির সোনালি দিগন্তে এগিয়ে নিয়ে যেতে পারেন।

[৪] করোনা ভাইরাসের বিরুদ্ধে সম্মুখ সারির লড়াইয়ে যারা প্রাণ হারিয়েছেন তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, করোনায় যারা এখনও দিনরাত সেবাকে ব্রত করে পরিবার থেকে দূরে রয়েছেন, তাদের প্রতিও দেশবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।

[৫] এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যেসব ঘরমুখো যাত্রী ভোগান্তিতে পড়েছেন তাদের প্রতি দুঃখ প্রকাশ করেন তিনি।

[৬] শনিবার সকালে সংসদ ভবন এলাকায় তার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়