শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২০, ০৩:১৭ রাত
আপডেট : ০১ আগস্ট, ২০২০, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরু কিনে অচল নোট চালাতে গিয়ে ধরা ৩০ জন!

ডেস্ক রিপোর্ট : রাজধানীর আফতাবনগর অস্থায়ী কোরবানির পশুর হাটে টাকা নিয়ে প্রতারণার অভিযোগে ৩০ জনকে আটক করেছে বাড্ডা থানা পুলিশ। শুক্রবার সকাল থেকে দুপুরে হাট এলাকায় নজরদারি ও অভিযান করে হাতেনাতে তাদের আটক করা হয়।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটক প্রতারকরা আফতাবনগর অস্থায়ী হাটে কথিত পশু কিনতে গিয়েছিল। পশু কেনার পর তারা ব্যাপারীকে টাকার বান্ডিল দেয়। বান্ডিলের উপর-নিচে হাজার টাকার চকচকে নোট দিত। তবে ভেতরে পুরোনো দিনের অচল ও বাতিল ১০০ টাকার নোট ঢুকিয়ে পশু কিনেছিল। পুলিশের কঠোর নজরদারির মাধ্যমে তাদের আটক করা হয়।

তিনি আরও বলেন, আমরা প্রতারকদের কাছ থেকে টাকা উদ্ধার করেছি। এসব টাকা অচল তবে এর মধ্যে জাল নোট রয়েছে কিনা তা নিশ্চিত হতে পরীক্ষা করা হচ্ছে। সূত্র : জাগোনিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়