শিরোনাম
◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ০৭:৩৭ সকাল
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ০৭:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুঠিয়ায় প্রতিবন্ধীর মৃত্যু নিয়ে ধুম্রজাল

এইচ এম শাহনেওয়াজ, পুটিয়া প্রতিনিধি : [২] রাজশাহীর পুঠিয়ায় শরীফুল ইসলাম (৩৫) নামের এক শারীরিক প্রতিবন্ধীর মৃত্যু নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। তবে মৃতের পরিবারের দাবী প্রতিবেশীর সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারামারিতে আঘাতের কারণে সে অসুস্থ্য হয়ে মারা গেছে।

[৩] অপরদিকে স্থানীয়রা বলছেন, গত কয়েকদিন থেকে সে করোনার উপসর্গে বাড়িতে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ মৃতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠিয়েছেন।

[৪] মৃত শরীফুল ইসলাম উপজেলার পূর্ব কাঠালবাড়ীয়া গ্রামের আলিমুদ্দিনের ছেলে। বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ বাড়িতে তিনি মারা যান।

[৫] মৃত শরীফুল ইসলামের পিতা আলিমুদ্দিন বলেন, গত ১৯ জুলাই সকালে প্রতিবেশী মৃত নেশার প্রামানিকের ছেলেরা জমিজমা সংক্রান্তের জেরে আমার প্রতিবন্ধী ছেলেকে ব্যাপক মারধর করে। এতে সে অসুস্থ্য হয়ে গেলে বাড়িতেই তার চিকিৎসা চলছিল। গতরাতে সে মারা গেছে।

[৬] নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশীরা বলছেন, কিছু দিন থেকে মৃত শরীফুল ইসলাম জ্বর-সর্দি কাশিতে ভূগছিলেন। তার পরিবারের লোকজন করোনা আতঙ্কে হাসপাতালে না নিয়ে বাড়িতেই তার চিকিৎসা করাচ্ছিলেন।

[৭] থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, প্রতিবেশীর সাথে কিছু দিন আগে জমিজমা বিষয়ে হাতাহাতির ঘটনা ঘটে ছিল। ওই বিষয়টি স্থানীয় পৌর কাউন্সিলর উভয় পরিবারকে নিয়ে মীমাংসা করে দিয়েছিলেন। আর মৃত ওই ব্যাক্তি পূর্ব থেকে জ্বর-সর্দি- গলা ব্যাথা ও কাশিতে ভূগছিলেন। তাকে হাসপাতালে নেয়া হলে বাড়িতে চিকিৎসার পরামর্শ দেয়া হয়েছিল। তবে আজ সকালে হাসপাতালের লোকজন মৃতের নমুনা সংগ্রহ করেছেন। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠিয়েছি। অপরদিকে মৃতের পরিবার থানায় একটি অভিযোগ দেয়ার প্রক্রিয়া করছেন। আমরা বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়