শিরোনাম
◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ০২:১০ রাত
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ০২:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উগান্ডায় দুর্লভ গরিলা হত্যাকারীর ১১ বছরের জেল

সিরাজুল ইসলাম : [২] দেশটির একটি আদালত এ রায় দিয়েছেন। ২৫ বছর বয়সী গরিলাটি ১৭ সদস্য দলের নেতৃত্ব দিতো। এটির পিঠ রূপালী রঙের ছিলো। এটি রাফিকি নামে পরিচিত। বিবিসি

[৩] দণ্ডিত ফেলিক্স বায়াকামাপা শিকারের উদ্দেশ্যে সংরক্ষিত বিউন্ডি ইমপেনট্রাবল ন্যাশনাল পার্কে গিয়েছিলেন। তিনি একটি কৃষ্ণ হরিণ ও একটি গূল্ম শুকর শিকার করেন। ফেলিক্স বলেন, গরিলাটি তাকে আক্রমণ করেছিলো। আত্মরক্ষার্থে তিনি এটিকে হত্যা করেন।

[৪] উগান্ডা বন্যপ্রাণী কর্তৃপক্ষ (ইউডব্লিউএ) বলছে, পাহাড়ী এ গরিলা বিলুপ্ত প্রায় প্রজাতির প্রাণী। এক হাজারের কিছু বেশি এ গরিলা টিকে আছে। রাফিকি ন্যায় বিচার পেয়েছে। সিএনএন

[৫] রাফিকি ১ জুন নিখোঁজ হয়। পরদিন এটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। ময়নাতদন্তে বলা হয়, ধারালো অস্ত্রের আঘাতে এর ভেতরের অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। পরে পাশের গ্রাম থেকে ফেলিক্সসহ চারজনকে আটক করা হয়। তাদের কাছে ধারালো অস্ত্র পাওয়া গেছে। অন্যরা দোষ স্বীকার করেনি। তারা কারাগারে বিচারের অপেক্ষায় রয়েছেন। আরও কয়েকটি অপরাধে ফেলিক্সের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। গার্ডিয়ান

[৬] এ প্রজাতির গরিলা পর্যটকদের কাছে খুবই প্রিয়। এ ঘটনার পর থেকে এরা মানুষের কাছে আসতে চাবে না বলে আশঙ্কা করছে পার্ক কর্তৃপক্ষ। এতে পর্যটন ক্ষতিগ্রস্ত হবে। দেশটি পর্যটন খাতের আয়ের ওপর নির্ভরশীল।

[৭] করোনা মহামারীর কারণে পার্কটি বন্ধ রয়েছে। এরই মধ্যে সেখানে ৩০০টি দুর্ঘটনা ঘটেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়