শিরোনাম
◈ শাসনের আসনে তারেক রহমান, সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে নয়, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়   ◈ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ ◈ দেশত্যাগের গুঞ্জনে মুখ খুললেন ফয়েজ, বললেন ‘আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছি’ ◈ ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনা জানালেন এহছানুল হক মিলন ◈ নির্বাচনী অনিয়মে চ্যালেঞ্জের সুযোগ: ৪৫ দিন সময় পেলেন প্রার্থীরা ◈ এমপিদের বেতন কত টাকা? ◈ এনসিপির বিক্ষোভের ডাক ◈ দেশত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে স্কটল‌্যান্ড‌কে হারা‌লো ইংল্যান্ড

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাহেদের অস্ত্র মামলায় চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ

ইসমাঈল ইমু : [২] ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বলেন, বৃহস্পতিবার দুপুরে আদালতে চার্জশিট জমা দিয়েছে গোয়েন্দা পুলিশ। সাহেদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ডিবির দায়ের করা অস্ত্র মামলার চার্জশিট জমা দেওয়া হয়েছে। মাদক মামলার চার্জশিট কয়েকদিন পরে দেওয়া হবে।

[৩] অস্ত্রের বিষয়ে আবদুল বাতেন বলেন, অস্ত্রটি তার কেনা। তবে সেটি অবৈধ। অস্ত্রটি কেনার পর কোথাও ব্যবহার করা হয়নি। এজন্য ব্যালাস্টিক পরীক্ষায় কোনো হাতের ছাপ আসেনি। যেহেতু তার কাছে অবৈধভাবে রাখা অস্ত্র ও গুলি পাওয়া গেছে তাই তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।

[৪] ডিবিতে রিমান্ড চলাকালীন অবস্থায় সাহেবকে নিয়ে উত্তরার একটি বাসায় অভিযান চালায় ডিবি। পরে সেখান থেকে অস্ত্র, গুলি মাদক উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবি আলাদা দুটি মামলা করে। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়