শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে, দিল্লি সফরে বার্তা নিয়ে ফিরছেন ত্রিবেদী ◈ প্রযোজক সমিতির নির্বাচন ঘিরে প্রশ্ন তুললেন আরশাদ আদনান: ‘আগে সিনেমা, তারপর নেতৃত্ব’ ◈ রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির প্রার্থী ঘোষণা ঘিরে জল্পনা, নীরব কৌশলে শীর্ষ পর্যায়ে তৎপরতা ◈ মুক্তিযুদ্ধের প্রকৃত বীরদের তালিকা তৈরিতে নতুন উদ্যোগ সরকারের ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা ◈ তিন কারণে দেশে বেড়েছে লোডশেডিং ◈ শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল ◈ বালু থেকে চিপ শিল্পের পথে বাংলাদেশ : ৮ নদীর বালুতে সেমিকন্ডাক্টরের সম্ভাবনা, সংগ্রহ করা হয়েছে ৬৬০০ নমুনা ◈ ২০০ কি.মি.র ভোগান্তি শেষ: যমুনায় ২ নদীবন্দরে বদলে যাচ্ছে উত্তরবঙ্গের অর্থনীতি

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২০, ০৯:৫২ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২০, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজের মুক্তিযোদ্ধা ভাতা অসচ্ছল মুক্তিযোদ্ধাদের দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আনিস তপন: [২] নিজ নির্বাচনি এলাকার (ঢাকা -১২, তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শের-ই-বাংলা নগর) অসচ্ছল মুক্তিযোদ্ধাদের মাঝে নিজের জন্য পাওয়া সরকারি মুক্তিযুদ্ধ সম্মানী ভাতা বিতরণ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

[৩] বৃহস্পতিবার মনিপুরী পাড়ার নিজ বাসায় মোট ৩১ জন অসচ্ছল মুক্তিযোদ্ধার প্রত্যেককে সাত হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করেন। এসময় স্বাস্থ্যবিধি মেনে সবার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

[৪] স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকে যাতে সুষ্ঠুভাবে ঈদ উদযাপন করতে পারেন সেজন্য আমার পক্ষ থেকে সামান্য এই উপহার। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা দিয়ে সম্মানিত করেছেন।

[৫] উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী প্রতি মাসে তাঁর প্রাপ্ত ভাতা নিজে খরচ না করে জমিয়ে রাখেন এবং নির্দিষ্ট সময় পর পর এ জমানো ভাতা তাঁর নিজ এলাকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদেও মাঝে সহায়তা দেন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়