শিরোনাম
◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায় ◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২০, ০৬:০৯ সকাল
আপডেট : ৩০ জুলাই, ২০২০, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় মাদকসহ গ্রেফতার ৪

বগুড়া প্রতিনিধি : [২] বগুড়ায় ডিবি’র পুলিশের পৃথক পৃথক দুটি মাদক বিরোধী অভিযানে এক নারীসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলার ভবের বাজার এলাকার আশিকুর রহমান আশিক (৩৬) ও টুটুল প্রাং (২২) এবং শহরের নামাজগড় এলাকার মনি বেগম (৪৩) ও আরিফ শেখ (২৬)।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ডিবি কার্যলয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার দুপুরে অভিযান চালিয়ে তাদের বগুড়া সদর ও গাবতলী উপজেলা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে মনি বেগমের বিরুদ্ধে বগুড়া সদর থানায় ও আশিকুর রহমানের বিরুদ্ধে গাবতলী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

[৩] মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টা বগুড়া সদরের জয়বাংলা বাজারে অভিযান চালিয়ে ১৮০ বোতল ফেন্সিডিলসহ আশিকুর ও টুটুলকে গ্রেফতার করা হয়। অপরদিকে বুধবার দুপুরে শহরের নামাজগড় থেকে ১০০ পিস ইয়াবাসহ মনি বেগম ও আরিফকে গ্রেফতার করা হয়।

[৪] বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র অফিসার ইনচার্জ (ওসি) আছলাম আলী পিপিএম এ প্রতিবেদক-কে বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে, জেলার বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলো, তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ