শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২০, ০২:০০ রাত
আপডেট : ৩০ জুলাই, ২০২০, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জম্মু ও কাশ্মীরে ঈদের আনুষ্ঠানিকতায় বাধা দেয়ায় ভারতের নিন্দা জানালো পাকিস্তান [২] জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ গ্রহণের আহ্বান

লিহান লিমা: [৩] পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসলামী ঐতিহ্য ও সংস্কৃতির এই গুরুত্বপূর্ণ দিনে প্রার্থনা এবং অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতায় বাধা দিয়ে জম্মু ও কাশ্মীরের মুসলিম জনগোষ্ঠির প্রতি সম্পূর্ণ অশ্রদ্ধা দেখিয়েছে ভারত সরকার। কাশ্মীরের মুসলিমদের ঈদ-উল-আযহার নামাজ পালন করতে না দেয়া চূড়ান্ত বৈষম্য। সেই সঙ্গে তারা কাশ্মীরের জনগণের ধর্ম পালনের মৌলিক স্বাধীনতার চূড়ান্ত লঙ্ঘন করেছে।’ ইউরোএশিয়াটাইমস

[৪] ইসলামাবাদ কাশ্মীরিদের ধর্মীয় স্বাধীনতা দিতে অস্বীকৃতি প্রদান এবং আন্তর্জাতিক আইনে লঙ্ঘন করায় ভারত সরকারকে নোটিশ দিতে জাতিসংঘ মানবাধিকার কমিশন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে।

[৫] গত বছরের ৫ আগস্ট ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে এটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে। এর পর থেকে প্রায় ১ বছর যাবত বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে আছেন কাশ্মীরিরা।

[৬] মুসলিম অধ্যুষিত হিমালয়ের অঞ্চল কাশ্মীরের জম্মু ও কাশ্মীর ভারত এবং আজাদ কাশ্মীর পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে, একটি ছোট্ট নদী তীরবর্তী অঞ্চল রয়েছে চীনের অধীনে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়