শিরোনাম
◈ আবারও দুবাই শহরের কেন্দ্রীয় অংশে জোরালো বিস্ফোরণের শব্দ ◈ ওমানে ড্রোন বিধ্বস্ত : দুই শ্রমিক নিহত ◈ আজান দিলেই মসজিদে আসে সাপ, শেষ হওয়ার পরপরই আবার অদৃশ্য হয়ে যায়, আরও নানা রহস্য! ◈ ঈদ উপলক্ষে যে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন ◈ এবার যে সুখবর পাচ্ছেন এমপিও শিক্ষক-কর্মচারীরা ◈ ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলা চা‌লি‌য়ে‌ছে যুক্তরাষ্ট্র, জা‌না‌লো ইউএস সেন্ট্রাল কমান্ড ◈ টেস্ট টিউবে প্যাক করা ২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, এরপর যা ঘটল ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে আজ জিত‌লেই ‌সি‌রিজ বাংলাদেশের ◈ ইরানের শাসনব্যবস্থা এখনো সুসংগঠিত, গোলকধাঁধায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ◈ হিন্দু মন্দিরে ভারতের টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়ায় শুরু হ‌য়ে‌ছে রাজ‌নৈ‌তিক বিতর্ক

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ১১:৩৯ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চুক্তির বাইরে গেলেই আর্থুরের বিরুদ্ধে মামলা করবে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক : [২] ক্যাম্প ন্যুতে চলছে অস্থিরতা। বার্সেলোনার সেরা তারকা লিওনেল মেসি ক্লাব ছাড়ছেন এমন গুঞ্জন শুরু হয়েছে অনেক আগেই।

[৩] নতুন করে দলের মিডফিল্ডার আর্থুরের সঙ্গে দ্ব›দ্ব চলছে বার্সেলোনার। চলতি মৌসুম শেষে জুভেন্টাসে যোগ দেবেন আর্থুর। চুক্তি অনুযায়ী লিগ শেষ হওয়ার পর চ্যাম্পিয়নস লিগও খেলার কথা ব্রাজিলের এ মিডফিল্ডারের। কিন্তু লিগ শেষ হওয়ার পর বেঁকে বসেছেন আর্থুর। সাফ জানিয়ে দিয়েছেন তিনি আর বার্সেলোনায় ফিরবেন না। খেলবেন না চ্যাম্পিয়নস লিগও। - রাইজিংবিডি

[৪] আর্থুর চাইছেন ক্লাব তাকে এখনই ছেড়ে দিক। কিন্তু বার্সালোনা তাকে চ্যাম্পিয়নস লিগের দলে দেখতে চাইছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে চলছে আলোচনা। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত এখনও আসেনি। এদিকে স্প্যানিশ গণমাধ্যম মার্কা বলছে, যদি আর্থুর চ্যাম্পিয়নস লিগের দলের অনুশীলনে যোগ না দেয় তাহলে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে মামলা করবে বার্সেলোনা।

[৫] আর্থুরের অভিযোগ, জুভেন্টাসের সঙ্গে চুক্তি পাকা হওয়ার পর তিনি বার্সেলোনায় অবহেলার শিকার হয়েছেন। এজন্য বার্সায় আর ফিরতে চান না। চ্যাম্পিয়নস লিগের জন্য বার্সেলোনা আজ থেকে অনুশীলন শুরু করবে। এজন্য কোভিড টেস্ট করানোর কথা ফুটবলারদের। আর্থুর কোভিড টেস্ট করাননি এবং অনুশীলনে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

দুই পক্ষের দ্ব›দ্ব শেষ পর্যন্ত কোথায় গিয়ে শেষ হয় সেটাই দেখার। - মার্কা/ রাইজিংবিডি

  • সর্বশেষ
  • জনপ্রিয়