শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ২৯ জুলাই, ২০২০, ০১:৩২ রাত
আপডেট : ২৯ জুলাই, ২০২০, ০১:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে নতুন করে আরো ৬০ জনের করোনা শনাক্ত

যশোর প্রতিনিধি: [২] নতুন আরো ৬০ টি করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের পরীক্ষায় এই ফল দিয়েছে। এর মধ্যে নতুন ৫৫টি ও ফলোআপ ৫টি, সবগুলোই যশোরের নমুনা।

[৩] বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, সোমবার তাদের ল্যাবে যশোর ও মাগুরার জেলার ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পজেটিভ এসেছে ৬০টি; যেগুলো সবই যশোরের নমুনা। জেলার মোট ১৭৭টি নমুনা পরীক্ষা করে এই ফলাফল পাওয়া যায়। মাগুরার দশটি নমুনার একটিও এদিন পজেটিভ ফল দেয়নি।

[৪] পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট দুই জেলার সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানান মঙ্গলবার (২৮ জুলাই) ১৭৭টি রিপোর্টের ভিতর যশোরে ৬০টি নমুনা পজেটিভ এসেছে এর মধ্যে নতুন শনাক্ত ৫৫ জন বাকি ৫টি ফলোআপ রিপোর্ট এসেছে।

[৫] আক্রান্তদেও মধ্যে সদর উপজেলার ৩৩ জন, ঝিকরগাছয় ৬ জন, অভয়নগর ৪ জন, শার্শায় ৩ জন, মনিরামপুর ১ জন, চৌগাছায় ১ জন নতুন করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন। তিনি আরো জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত যশোর জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৬৭৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৯৪১ জন। আর মারা গেছেন ২৩ জন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়