শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ১০:৫০ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ১০:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন্সে কমিউনিটি ব্যাংকের এটিএম বুথ ও সার্ভিস ডেস্কের উদ্বোধন

ইসমাঈল ইমু : [২] সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার। পরে ঢাকা জেলার পুলিশ সুপার প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপন করেন।

[৩] এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল ইসলাম (প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবীর (অপরাধ দক্ষিণ), অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুর রহমান (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার মো. নাসিম মিয়া (সদর), সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদ হোসেন (ডিএসবি), সহকারী পুলিশ সুপার নাজিজা রহমান (এমটি), ঢাকা জেলার আরআই আক্তারুল শেখসহ কমিউনিটি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়