শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ১০:২৬ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ১০:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আখাউড়ায় ২২ মাদক কারবারির কারাদণ্ড, ৫ হাজার লিটার চোলাই মদ উদ্ধার

তৌহিদুর রহমান নিটল: [২] ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ মাদক কারবারির প্রত্যেকের ছয় মাসের কারাদণ্ড হয়েছে। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

[৩] এর আগে র‌্যাবের অভিযানে ওই ২২ জন আটক হয়। খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার গভীর রাতে পৌর এলাকার রেলওয়ে সুইপার কলোনিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।

[৪] এ সময় পাঁচ হাজার লিটার চোলাই মদসহ তাদেরকে আটক করে। পরে আটককৃত প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়