শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২০, ০৭:৪১ সকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২০, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঘুষ না দেয়ায় কিশোরের সব ডিম ভেঙে দিল পুলিশ- ঘটনাটি ভারতের, বাংলাদেশের নয় 

ইসমাঈল ইমু : [২] পুলিশ সদর দপতর জানিয়েছে, সম্প্রতি বাংলাদেশের কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ‘ঘুষ না দেয়ায় কিশোরের সব ডিম ভেঙ্গে দিল পুলিশ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে। প্রকৃতপ‌ক্ষে, এ সংবা‌দের ঘটনাস্থল ভারতের মধ্যপ্র‌দেশ। পূর্ণাঙ্গ সংবাদে ঢোকার আগেই অনেক পাঠক এমন চটকদার শিরোনাম দেখেই উপসংহারে পৌঁছে যান, যা ক্ষেত্রমতে অপূর্ণাঙ্গ ও বিভ্রান্তিকর বার্তা দিতে পারে।

[৩] বাংলাদেশে এ সংবাদটি যদি ‘ঘুষ না দেয়ায় কিশোরের সব ডিম ভেঙ্গে দিল মধ্যপ্রদেশের পুলিশ’ শিরোনামে পরিবেশন করা হয়, তবে সহজেই এ বিভ্রান্তি, এ অপূর্ণতা কাটানো যায়।

[৪] আইজিপি ড. বেনজীর আহমেদ, এর স্বাপ্নিক ও উদ্ভাবনী নেতৃত্বে এ করোনাক্রান্তিতে বাংলাদেশ পুলিশ জনসেবা দিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যা দেশে-বিদেশে ব্যাপক প্রশংসিত হচ্ছে। পুলিশের এ মানবিক যাত্রায় সাংবাদিক সমাজ অকৃত্রিম পেশাদারি বন্ধুত্বের পরিচয় দিয়েছে, যা বাংলাদেশ পুলিশ সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করে।

[৫] ছোট ছোট বিভ্রান্তিকর এ ধরনের সংবাদ/শিরোনাম/ ছবি প্রকৃত অর্থে যথাযথভাবে উপস্থাপন করলে জনগণ যেমন সঠিক তথ্য পাবেন, তেমনি বস্তুনিষ্ঠ ও পেশাদারি সাংবাদিকতার উন্মেষ ঘটবে । বাংলাদেশ পুলিশ এক্ষেত্রে সকলের সহযোগিতা আন্তরিকভাবে প্রত্যাশা করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়